Cheapest 125cc Bikes 2024: ভারতে সবথেকে সস্তায় ১২৫ সিসির বাইক কোনটা জানেন? রইল পাঁচ তালিকা
Cheapest 125cc Bikes 2024: বিশ্বের সবথেকে বড় বাইকের বাজার রয়েছে ভারতে! রয়েছে নতুন বাইকের একাধিক অপশন রয়েছে। 125cc বাইকের এমন একটি সেগমেন্ট যেখানে আপনি সাশ্রয়ী মূল্যের এবং ভাল মাইলেজ বাইকের একাধিক অপশন রয়েছে। যেমন Hero MotoCorp, Bajaj এবং Honda এর একাধিক বাইক।
যদি নতুন কোনও বাইক কেনার পরিকল্পনা করছেন তাহলে 125cc বাইক সেরা অপশন হতে পারে। এমনই পাঁচটি সস্তার বাইকের খোঁজ (Cheapest 125cc Bikes 2024) রইল এই প্রতিবেদনে। যা কিনা অবশ্যই 125cc -এর।

125cc এর 5 টি সবথেকে সস্তার বাইক-
- Bajaj CT125X
ভারতের সবথেকে সস্তা বাইক 125cc এর Bajaj CT125X। গত বছরে এর দাম বেড়েছে, কিন্তু এখনও সস্তার বাইকের (Cheapest 125cc Bikes 2024) তকমা ধরে রেখেছে Bajaj এর CT125X। ড্রাম ভেরিয়েন্টে রয়েছে এই বাইক। যার এক্স শোরুম দাম হচ্ছে 74,016 টাকা। তবে Bajaj CT125X এর ডিস্ক ভেরিয়েন্টও আছে। সেক্ষেত্রে এক্স-শোরুম প্রাইস পড়বে 77,216 টাকা। মাইলেজ এই বাইকে প্রতি কিলোমিটারে ৫৫ থেকে ৬০ কিলোমিটার রয়েছে।
- Honda Shine
১২৫ সিসির সেগমেন্টের অন্যতম সেরা বাইক Honda Shine। সংস্থার অন্যতম বিক্রিত বাইকও বটে। 125cc এর Honda Shine এর একাধিক ভেরিয়েন্ট রয়েছে। শুধু তাই নয়, বাইকের ডিজাইন এবং দক্ষতা রীতিমত নজর কাড়ে। বেস অর্থাৎ ড্রাম ভেরিয়েন্টের এক্স-শোরুম প্রাইস (Cheapest 125cc Bikes 2024) হবে 79,800 টাকা। এবং ডিস্ক ব্রেকের এক্স-শোরুম প্রাইস হবে ৮৩ হাজার ৮০০ টাকা। অনরোড একটু দাম বেশি পড়বে।
- Bajaj Pulsar 125
125cc সেগমেন্টের Bajaj Pulsar অন্যতম বিক্রিত বাইকগুলির একটি। ডিজাইন, লুক এবং গতি নতুন প্রজন্মের অন্যতম পছন্দের। পার্ফমেন্স অন্যান্য বহু বাইকের থেকে বেটার। Bajaj Pulsar 125 এর বেস মডেলের এক্স-শোরুম প্রাইস পড়বে ৮০ হাজার ৪১৬ টাকা। অনেকগুলি ভেরিয়েন্ট আছে। সিঙ্গল-পিস কার্বন ফাইবার ভেরিয়েন্টের এক্স-শোরুম প্রাইস (Cheapest 125cc Bikes 2024) হবে ৮৯ হাজার ৯৮৪ টাকা। স্লিট-সিট মডেলের এক্স-শোরুম প্রাইস হবে94,138 টাকা।
- Hero Super Splendor
সস্তার বাইক কিনবেন আর তা সেই তালিকায় Hero থাকবে না হয়। 125cc সেগমেন্টের সেরা বাইক Hero Super Splendor। অন্যতম সেরা বিক্রিত বাইক এটি। ড্রাম ভেরিয়েন্টের এক্স-শোরুম (Cheapest 125cc Bikes 2024) দাম হবে 80,848 টাকা। তবে ডিস্ক ব্রেক মডেলের দাম কিছুটা হলেও বেশি পড়বে। আর সেই দাম হল- 84,748 (এক্স-শোরুম_ টাকা)।
- Honda SP 125
অন্য ধরনের এক্সপিরিয়েন্স চাইলে এই সেগমেন্টের সেরা বাইক Honda SP 125। এর ডিজাইন বিশেষ এবং ড্রাম এবং ডিস্ক ছাড়াও স্পোর্টস এডিশনেও পাওয়া যায় Honda SP 125। বাইকটির ড্রাম ভেরিয়েন্টে এক্স-শোরুম দাম হবে 86,017 টাক। ডিক্স ব্রেক ভেরিয়েন্টের দাম (Cheapest 125cc Bikes 2024) হবে 90,017 টাকা এবং স্পোর্টস এডিশনের দাম হবে 90,567 টাকা।












Click it and Unblock the Notifications