Top Business Ideas In Kolkata: নামমাত্র বিনিয়োগ! এই পাঁচ ব্যবসায় লাভ চমকে দেওয়ার মতো

Top Business Ideas In Kolkata: ব্যবসা করার কোনও পরিকল্পনা রয়েছে! কিন্তু হাতে টাকা নেই। কীসের ব্যবসা করবেন তা নিয়েও ধারনা নেই। আর সেজন্যেই তো এই প্রতিবেদন।

কিন্তু ব্যবসা শুরু করলেই তো হল! তা সফল করতে হবে। আর তা করতে প্রয়োজন পরিশ্রম। আর কীভাবে ( Top 5 Business Idea In Kolkata) কোথায় বিনিয়োগ করলে সহজ লাভ পাওয়া যায় সে বিষয়টিকে মাথায় রাখতে হবে।

এই পাঁচ ব্যবসায় লাভ চমকে দেওয়ার মতো

এই প্রতিবেদনে এমন কিছু ব্যবসায়ীক আইডিয়া রইল। যেখানে খুবই কম বিনিয়োগ করে মোটা অঙ্কের লাভ পাওয়া সম্ভব। এমনকি কলকাতাতে বসেই এই ব্যবসা করা যাবে। কিন্তু কি সেই ব্যবসা?

Top Business Idea In Kolkata: কলকাতায় বসে করুন এই পাঁচ ব্যবসা

  • পোলট্রি ফার্ম ( Poultry Farm Business)

কলকাতার মানুষ খাদ্যরসিক! পাতে মাছ-মাংস ছাড়া ঠিক জমে না। শনি কিংবা রবিবার নয়, সারা বছরই মাংসের চাহিদা থাকে। ফলে পোলট্রি ব্যবসা শুরু (Poultry Farm Business) করা যেতে পারে। খুব অল্প বিনিয়োগেই এই ব্যবসা ( Top Business Idea In Kolkata) শুরু করা যেতে পারে।

আর প্রয়োজন একটা জায়গার। সব মিলিয়ে মাত্র এক থেকে দেড় লাখ টাকা বিনিয়োগ করলেই সহজেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। যতদিন যাচ্ছে মুরগির চাহিদা শহর এবং শহরতলিতে বাড়ছে। ফলে একবার ট্রাই করতেই পারেন।

  • দুয়ার পার্লার ( Parlour Business)

কাজের চাপে ছুটছে মানুষ! হাতে সময় খুবই কম। পার্লারে যাওয়ার সময় খুবই কম। ফলেই ঘরেই পার্লারে কাজ সারছেন মহিলারা। এমনকি পুরুষরাও বাড়িতে বসে সেলুনের কাজ সেরে নিচ্ছেন। ফলে কাজ জানা থাকলে সহজেই এই পথে গিয়ে ( Top Business Idea In Kolkata) রোজগার করা সম্ভব। এমনকি বহু অ্যাপ এসেছে যারা বাড়িতেই পার্লারের সুবিধা দিয়ে থাকে। আর সেই সমস্ত অ্যাপের সঙ্গে যুক্ত হয়েও মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। বিনিয়োগ প্রায় এক্ষেত্রে নেই বললেই চলে।

  • বাড়িতে বসেই ক্যান্টিন (Home Canteen)

করোনা অতীত! ধীরে ধীরে সমস্ত অফিস খুলতে শুরু করেছে। এমনকি সবকিছুই স্বাভাবিক হতে শুরু করেছে। এই অবস্থায় বাড়িতে ক্যান্টিন (Home Canteen) খুলেই ব্যবসা শুরু করতে পারেন। খুবই কম বিনিয়োগে তা করা সম্ভব। তবে ক্যান্টিন খুললেই তো হবে না! বেশ কিছু অফিস কিংবা কাস্টমার ধরতে হবে। যারা আপনার খাওয়ার নেবে। না হলে প্রথমদিনেই নষ্ট হবে। জোম্যাটো কিংবা সুইগির সঙ্গেও যুক্ত হয়েও ব্যবসা করতে পারেন।

  • ক্লাউড কিচেন ( Cloud Kitchen Concept)

কলকাতার বুকে ক্রমশ জনপ্রিয় হচ্ছে ক্লাউড কিচেন কনসেপ্ট। বহু মানুষ আছে যাদের শখ আছে কিন্তু সামর্থ নেই। তাঁদের কাছে ক্লাউড কিচেন কনসেপ্ট খুবই জনপ্রিয়। একটি জায়গাতে রান্না করে তা অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়া। আর তা করে মোটা অঙ্কের রোজগার সম্ভব।

  • Top Business Idea In Kolkata: বই-জেরক্সের দোকান

কলকাতার মানুষ মানেই বইয়ের সঙ্গে একটা সম্পর্ক আছেই! ভালোবাসেন বই পড়তে। কিন্তু ব্যস্ততায় বইপাড়াতে যাওয়া আর সম্ভব হয় না। সেখানে বইয়ের ব্যবসা শুরু করতে পারেন। সঙ্গে রাখতে পারেন জেরক্সের একটা সুবিধা। খুবই প্রয়োজনীয় একটা জিনিস। হঠাত করে দরকার পড়ে। ফলে বই এবং জেরক্সের ব্যবসা শুরু করে মোটা রোজগার করা সম্ভব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+