Top Online Jobs for Students: পড়াশোনার ফাঁকেই মোটা বেতনে কাজের সুযোগ! কীভাবে আবেদন করবেন
Top Online Jobs for Students: পড়াশোনা চালাতে অনেকেই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়! আবার পরীক্ষা শেষেও অনেকে কল সেন্টার কিংবা এমন কাজের সঙ্গে যুক্ত হন। কিন্তু প্রযুক্তির কল্যাণে সময় বদলাচ্ছে। বাড়িতে বসেই বহু কাজের সঙ্গে যুক্ত হওয়া যায়।
শুধু ফুলটাইমে নয়, পার্টটাইমে পড়াশোনার ফাঁকেই কাজ করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। বিশেষ করে ছাত্র অবস্থায় যারা কাজ করতে চাইছেন তাঁদের জন্যে অবশ্যই বড় ( Top 5 Online Jobs for Students) সুযোগ। ভাবছেন তো কি এমন কাজ? এই প্রতিবেদনে এমনই কিছু কাজের কথা আলোচনা করা হল যা থেকে ভালো রোজগার করা সম্ভব। আর তা বাড়িতে বসেই।

Top 5 Online Jobs for Students: এই পাঁচ কাজের সঙ্গে যুক্ত হয়ে বাড়িতে বসে মোটা আয় সম্ভব
Online tutor
করোনার সময় থেকে অনলাইনে পড়াশোনার একটা ( Top 5 Online Jobs for Students) চল শুরু হয়েছে। যদিও এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু অনলাইনে পড়াশোনার চল রয়েছে। বিভিন্ন অ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বিষয় পড়ানো সম্ভব ক্লাস ১০ কিংবা ১২ এর পর অনেকে বাড়িতে গিয়ে পড়িয়ে রোজগার করে। তাঁরা অনলাইনের মাধ্যমে পড়ানো শুরু করতেই পারেন। শুধু বিষয়ভিত্তিক নয়, যে ভাবে পারদর্শী তা শিখিয়ে রোজগার করতে পারেন।
Graphic designer
প্রযুক্তির দুনিয়াতে গ্রাফিক্সের কাজ জানা লোকের খুবই প্রয়োজন। বিজ্ঞাপন থেকে শুরু করে সিনেমা! সর্বক্ষেত্রে একজন গ্রাফিক্স ডিজাইনারের খুব প্রয়োজন। বহু বহুজাতিক সংস্থা তাঁর পণ্যকে আরও ভালো প্যাকেজিং দিতে বিভিন্ন গ্রাফিক্সের কাজ ( Top 5 Online Jobs for Students) করিয়ে থাকেন। ফলে গ্রাফিক্সের কাজ জানা থাকলে ভাতের অভাব হবে না। বাড়িতে বসে একাধিক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে হয়ে এই কাজ করা যায়। পার্টটাইম কিংবা ফুল টাইমেও এই কাজ করা যায়।
Web designer
ডিজিটালে বিপ্লব ঘটছে দেশে! ক্রমশ ডিজিটালাইজেশনের উপর জোর বাড়ছে। একই সঙ্গে বাড়ছে ওয়েব ডিজাইনারের চাহিদা। বাড়িতে বসেই এই কাজ করে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব। অন্তত পড়াশোনা শেষ করে ওয়েব ডিজাইনিংয়ের কাজ শুরু করতেই পারেন। সারা বছরই এই পদের জন্যে একাধিক বড় সংস্থা নিয়োগ করে থাকে। যে কোনও ওয়েবসাইটে থেকে কাজ খুঁজে নেওয়া যেতে পারে। তবে ভালো ডিজাইনিংয়ের কাজ যে করতে পারেন সেই সংক্রান্ত বেশ কিছু কাজ সংস্থা দেখতে চাইতে পারে। ফলে সেই বিষয়টিকে মাথায় রাখতে হবে।
Transcriptionist
মিডিয়া, স্বাস্থ্য, শিক্ষা সহ একাধিক ক্ষেত্রে অনেক সময় ট্রান্সক্রিপশনিস্টের দরকার হয়। ধরা যাক, কোনও একটি রেকর্ডিং শুনে শুনে লিখতে হবে। তবে সেই লেখার মধ্যে সব তথ্য থাকবে, প্রয়োজনীয় সব প্রশ্নের উত্তর থাকবে। ফ্রিল্যান্স ট্রান্সক্রিপশনিস্টের চাকরি করতে পারেন বাড়িতে বসেই। ভাষায় দক্ষতা, ব্যকরণে জ্ঞান থাকলেই এই চাকরি পাওয়া যায় অনায়াসে।
Vlog
সময় বদলাচ্ছে! চাকরিতে মানুষ আস্থা হারাচ্ছে। নতুন প্রজন্ম পেশা হিসাবে ভ্লগকেই বেছে নিচ্ছে। বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও ভিডিওকে বেশি প্রাধান্য দিচ্ছে। ফলে পড়াশোনা করতে করতেই অনেকে ব্লগ বানাতে শুরু করছেন। বিভিন্ন বিষয় খাওয়াদাওয়া হোক কিংবা বেড়ানো! ভিডিও'র মাধ্যমে মনের কথা প্রকাশ করছেন মানুষ। আর তা থেকে মোটা অঙ্কের রোজগার করা সম্ভব হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications