Top 5 Cheapest Electric Scooters: দামেও কম ফিচারে ঠাসা, শেষ হবে না 'ব্যাটারি'! রইল পাঁচটি ইভি স্কুটারের খোঁজ
Top 5 Cheapest Electric Scooters: ক্রমশ বাড়ছে জ্বালানির খরচ! এই পরিস্থিতিতে ব্যাটারি চালিত স্কুটার কিংবা বাইকের চাহিদা বাড়ছে। বিশেষ করে সস্তায় অতিরিক্ত মাইলেজ পাওয়া যাবে এমন স্কুটার কিংবা বাইক কিনছেন বহু মানুষ। আর এই ট্রেন্ড ফলো করছেন মোটরবাইক প্রস্তুতকারী সংস্থাগুলি।
কম দামে নিত্য নতুন ইভি বাইক কিংবা স্কুটার লঞ্চ করছে। এমনই বেশ কয়েকটি সস্তার ইভি স্কুটারের (Top 5 Cheapest Electric Scooters) খোঁজ রইল এই প্রতিবেদনে-

Top 5 Cheapest Electric Scooters: Simple One
দেশের অন্যতম ইভি স্কুটার (Top 5 Cheapest Electric Scooters) কিংবা বাইক নির্মাণ সংস্থা Simple Energy। সংস্থার একটি ইভি স্কুটার Simple One সিঙ্গল চার্জে ২১২ কিলোমিটারে দারুণ রেঞ্জ দিতে সক্ষম। শুধু তাই নয়, Simple One ইভি স্কুটারটিতে 4 kWh ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। Simple Energy-এর এই স্কুটারটির এক্স-শোরুম দাম মাত্র 1.45 লাখ টাকা। এর সঙ্গেই পাবেন দারুণ অফারও। ফিচারে ঠাসা এই স্কুটার হতে পারে আপনার বেস্ট অপশন।
Top 5 Cheapest Electric Scooters: Ather 450X
ইভি স্কুটারের (Top 5 Cheapest Electric Scooters) বাজারে নিজের জায়গা শক্ত করেছে Ather 450X। যেটি কিনা ফুল চার্জে 146 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করতে পারে। Ather তাদের ইভি স্কুটারে 3.7kWh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাক ব্যবহার করেছে। এই ইলেকট্রিক স্কুটারটি কিনতে আপনাকে খরচ করতে হবে 1.28 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে Ather-এর ওয়েবসাইট দেখুন।
Top 5 Cheapest Electric Scooters: TVS iQUBE
ইভি স্কুটার সেক্টরে (Top 5 Cheapest Electric Scooters) ঝড় তুলেছে TVS iQUBE। কয়েকমাসেই দেশজুড়ে কয়েক হাজার ইউনিট বিক্রি হয়েছে TVS এর এই ইভি স্কুটারটি। একবার ফুল চার্জে iQUBE 145 কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। এই ইভি স্কুটারটির এক্স-শোরুম প্রাইস ১.২২ লাখ। কোম্পানি এই বাইকে 4.56 kWh এর একটি বড় ব্যাটারি দিয়েছে। যা একটি পোর্টেবল চার্জারের সাহায্যে মাত্র ৪ ঘন্টা ৩০ মিনিটে ফুলচার্জ হয়ে যায়।
Top 5 Cheapest Electric Scooters: Ola s1 Pro
ইলেকট্রিক স্কুটার বহু সংস্থাই (Top 5 Cheapest Electric Scooters) তৈরি করছে। এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল। ola। সংস্থার s1 pro ইভি স্কুটারটি ইতিমধ্যে মার্কেটে নিজেদের জায়গা শক্ত করেছে। ola s1 pro ফুল চার্জে 181 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। এতে 4 kWh ক্ষমতাসম্পন্ন লিথিয়াম ব্যাটারি দেওয়া রয়েছে। এক্স-শোরুম দাম মাত্র 1.40 লাখ টাকা।
Top 5 Cheapest Electric Scooters: Hero Vida V1
অন্যদিকে hero Vida V1-ও ইভি স্কুটার কেনার জন্যে বেস্ট অপশন (Top 5 Cheapest Electric Scooters) হতে পারে। একবার ফুল চার্জে এই স্কুটারটিও ১৬৫ কিলমিটার পর্যন্ত ছুটতে পারে। এক্স-শোরুম দাম মাত্র 1.26 লাখ টাকা।












Click it and Unblock the Notifications