Cheapest Bikes: এক লিটার তেলে কোনওটা ছুটবে ৭০ তো আবার কোনওটা ৮০! দাম শুরু ৬০ হাজার থেকে
Top-3 Cheapest Bikes In India: ভারতের বাজারে সস্তার বাইকের চাহিদা সবসময় আছে। তবে যেভাবে জ্বালানির দাম বেড়েছে তাতে আম আদমির কাছে মাইলেজটাই সব। আর তাই কম পয়সায় যে সমস্ত বাইকের মাইলেজ তুলনামূলক অনেক বেশি সেগুলির চাহিদা সবসময় রয়েছে। বর্তমানে বহু মানুষের কাছে টু-হুইলার একটা বাইক রুটিরুজির জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর তা অনুভব করে বিভিন্ন বাইক প্রস্তুতকারী সংস্থাও কম টাকায় বাড়তি মাইলেজ পাওয়া যায় এমন বাইক আরও বেশি করে বাজারে আনার প্ল্যান করছে।
আপনি যদি এমন একটা বাইক কেনার প্ল্যান করে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। সেরা তিনটে সস্তার বাইকের (Top-3 Cheapest Bikes In India) খোঁজ রইল এই প্রতিবেদনে। যেগুলিতে দারুণ ফিচারও পাবেন আবার মাইলেজের সঙ্গেও সংস্থা কোনও কম্প্রমাইজ করেনি।

ছবি সৌজন্য- www.tvsmotor.com & www.heromotocorp.com
Top-3 Cheapest Bikes In India: TVS Sport
TVS Sport সংস্থার অন্যতম সেরা বিক্রিত বাইকগুলির মধ্যে একটি (Top-3 Cheapest Bikes In India)। এতে 109.7 cc, সিঙ্গল-সিলিন্ডার, 4-স্ট্রোক ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 6,350 rpm এ 6.03 kW পর্যন্ত পাওয়ার এবং 4,500 rpm এ 8.7 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে।
শুধু তাই নয়, সস্তার এই বাইক TVS Sport সর্বোচ্চ 90 kmph টপ স্পিড দিতে সক্ষম। এই বাইকের মাইলেজ সেরা। এক লিটার তেলে 80 kmpl পর্যন্ত ছুটতে পারে। এই TVS মোটরসাইকেলের এক্স-শোরুম মূল্য 59,881 টাকা থেকে শুরু।
Top-3 Cheapest Bikes In India: Hero HF Deluxe:
ভারতের অটো সেক্টরে একটা বড় দাপট আছে ((Top-3 Cheapest Bikes In India) Hero-র। সংস্থার অন্যতম বিক্রিত একটি বাইক HF Deluxe। দামেও কম, মাইলেজও বেশ পাওয়া সম্ভব। এই বাইকে 97.2 cc, সিঙ্গল সিলিন্ডার, 4-স্ট্রোক ইঞ্জিন দেওয়া হয়েছে। Hero HF Deluxe লাগানো ইঞ্জিনের মাধ্যমে 5.9 kW পর্যন্ত পাওয়ার এবং 8.05 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে।
Hero HF Deluxe -এ আধুনি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আছে অ্যাডভান্সড প্রোগ্রাম ফুয়েল ইঞ্জিকশন সিস্টেম। সর্বোচ্চ 75 kmpl পর্যন্ত এই বাইকে মাইলেজ পাওয়া সম্ভব। Hero HF Deluxe এর এক্স শোরুম প্রাইস 59,998 টাকা থেকে শুরু।
Top-3 Cheapest Bikes In India: Hero HF 100:
Hero HF 100 বাইকটি ভারতের সবথেকে সস্তা মোটরসাইকেল (Top-3 Cheapest Bikes In India)। এতে এয়ারকুল্ড, 4-স্ট্রোক, সিঙ্গল-সিলিন্ডার, OHC ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিন 8,000 rpm এ 5.9 kW পাওয়ার দেয়। এবং 6,000 rpm এ 8.05 Nm পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। Hero HF 100 বাইকটি ভারতের রাস্তায় সর্বোচ্চ 70 kmpl পর্যন্ত মাইলেজ দেয়। এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 59,018 টাকা থেকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications