Maruti Baleno নাকি Hyundai Creta! কোন গাড়ি বিক্রি হচ্ছে সবথেকে বেশি...?
Maruti Baleno নাকি Hyundai Creta! কোন গাড়ি বিক্রি হচ্ছে সবথেকে বেশি...?
করোনার কারণে একধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল গাড়ি বিক্রি! তবে ফের একবার ধীরে ধীরে উঠতে শুরু করেছে গাড়ির বাজার। করোনা আতঙ্কে অনেকেই গণপরিবহণকে কিছুট এড়িয়ে চলছে। আর সেই কারণে ব্যাক্তিগত গাড়ির দিকে ঝোঁক বাড়ছে। যাদের আছে তো ভালো! আর যাদের নেই ধার-বাকি করে একটা গাড়ি কিনে ফেলছেন। তবে গাড়ি কেনার ক্ষেত্রে পছন্দ একেক জনের একেক রকমের। তবে জুলাই মাসে সর্বাধিক যে ১০টি গাড়ি বিক্রি হয়েছে সেগুলির তালিকা প্রকাশ হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ১০ টি সর্বাধিক গাড়ি বিক্রির তালিকাতে ঢুকে পড়েছে টাটা। একটা বিশাল অংশের বাজার দখল করেছিল Nexon SUV। গত কয়েকমাসে ব্যাপক বিক্রি হয়েছে। মনে করা হচ্ছে Hyundai Venue-কে এবার ছাপিয়ে যাবে Nexon। তবে মারুতি সুজিকির Vitara Brezza গাড়িটিও যথেষ্ট টক্কর দিচ্ছে। তবে জুলাই মাসের বিক্রির যে তালিকা সামনে এসেছে সেখানে মারুতি সুজিকির গাড়ির জয়জয়কার! গত মাসে যে ১০টি গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে ৮টি এই সংস্থার।

Maruti WagonR
বিক্রির তালিকার শীর্ষে Maruti WagonR। গত মাসে মারুতির নিউ জেনারেশনের গাড়িটি সর্বাধিক বিক্রি হয়েছে। বিক্রির যে তথ্য হাতে এসেছে সেটি হল 22,836। তবে জুন মাসে এক ধাক্কায় গাড়ি বিক্রি অনেকটাই পড়ে যায়। সেই সময় 19,447 ইউনিট গাড়ি বিক্রি হয়। হ্যাচব্যাক এই গাড়িটি এক ধাক্কায় অসাধারণ বিক্রি বাড়িয়েছে। নেক্সট জেনারেশনের এই গাড়িটি সবদিক থেকে যথেষ্ট নজর কেড়েছে। মাইলেজ থেকে কনফোর্ট সবটাই পাওয়া যায় এই গাড়িতে। ফলে গাড়িপ্রেমীর প্রথম পছন্দ অবশ্যই Maruti WagonR।

Maruti Swift
বিক্রির তালিকাতে দ্বিতীয় নম্বরে রয়েছে মারুতির আরও একটি গাড়ি। জুলাইতে মারুতির এই গাড়ি ১৮,৪৩৪ ইউনিট Swift hatchback গাড়ি বিক্রি হয়েছে। এই গাড়ী ইতিমধ্যে গাড়িপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। ভারতের টপ -সেলিং গাড়ি ম্যানুফেকচাররার হিসাবে এই এই গাড়ি বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে।

Maruti Baleno
দেশের সেরা যে ১০টি গাড়ি বিক্রি হয়েছে সেই তালিকার তৃতীয় নম্বরে রয়েছে মারুতির আরও একটি গাড়ি। hatchback Baleno। বিক্রির নিরিখে গত কয়েকমাস ধরে এই জায়গাতে রয়েছে এই গাড়িটি। গত মাসে মারুতি 14,729 ইউনিট Baleno বিক্রি করেছে। জুন মাসেও বিক্রির বিষয়টি একই ছিল। এই গাড়ির লুক এবং আরাম বেশ নজর কেড়েছে গাড়িপ্রেমীদের কাছে। শুধু তাই নয়, মাইলেজও বেশ ভালো।

Maruti Ertiga
বিক্রির নিরিখে চতুর্থ নম্বরেও রয়েছে মারুতির আরও একটি গাড়ি। তিনধাপ এগিয়ে গিয়ে চার নম্বর স্থান ধরে নিয়েছে মারুতির এই সেভেন সিটার গাড়িটা। হুন্ডাই, টাটা মোরটস এসইউভি বের করেছে। গাড়ির বাজারে দারুন প্রতিযোগিতা। এই অবস্থায় মারুতি তাঁর জায়গা ধরে রেখেছে। শুধু তাই নয়, রীতিমত ভালো বিক্রি হয়ে তালিকার উপরে উঠে এসেছে। তথ্য বলছে এসইউভি হিসাবে নাকি গাড়িপ্রেমীদের প্রথম পছন্দ Maruti Ertiga।

Hyundai Creta
জুলাইতে গাড়ি বিক্রির নিরিখে Creta SUV চলে এসেছে পান নম্বরে। ২০২০ সালের জুলাই মাসের থেকে এই বছর জুলাই মাসে SUV বিক্রির গ্রোথ অনেকটাই বেড়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে মানুষের গাড়ি কেনার ক্ষেত্রে অন্যতম পছন্দ Hyundai Creta। জুলাই মাসে হুন্ডাই তাদের এই গাড়িটি বেশ ভালো ভাবে বিক্রি করাতে পেরেছে।

Maruti Alto
অনেকে বলেন মারুতি অল্টো নাকি মধ্যবিত্তের গাড়ি। শুধু তাই নয়, মধ্যবিত্তের কাছে স্বপ্নের গাড়ি মারুতি অল্টো। প্রত্যেক মাসের যে ১০টি সর্বাধিক গাড়ি বিক্রির তালিকা সামনে আসে তাতে কোনও কোনও জায়গাতে মারুতির এই গাড়িটিকে পাওয়া যাবে। মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকা এই গাড়ি। শুধু তাই নয়, মেনটেনেন্স খরচ সহ অন্যান্য খরচ এই গাড়ির ক্ষেত্রে অনেকটাই কম। শুধু তাই নয়, যেভাবে পেট্রোলের দাম বাড়ছে তাতে সাশ্রয়কারী গাড়ি হিসাবে অল্টো প্রথম পছন্দের গাড়ি প্রেমীদের কাছে। জুলাইতে মারুতি ১২,৮৬৭ ইউনিট অল্টো গাড়ি বিক্রি করেছে।

Maruti Vitara Brezza
বিক্রির নিরিখে সাত নম্বরে Maruti Vitara Brezza। sub-compact SUV-এর মধ্যে সবথেকে বিক্রি বেশি এই গাড়িটির। নিউ জেনারেশনের এই গাড়িটি গত বছর Auto Expoতে সামনে নিয়ে আআ হয়েছিল। যা যথেষ্ট নজর কারে গাড়ি প্রেমীদের কাছে।

Tata Nexon
Tata Nexon SUV গত মাসে হঠাত করে বিক্রি বাড়িয়ে তালিকার মধ্যে ঢুকে পড়েছে। বিক্রির নিরিখে তালিকার ৮ নম্বরে রয়েছে এই গাড়ি। তবে ইতিমধ্যে গাড়িটির ইলেকট্রিক ভার্সন চলে এসেছে বাজারে।

Maruti Eeco
বিক্রির নিরিখে আরও একটি মারুতির গাড়ি ১০ নম্বরের তালিকার মধ্যে। মারুতির এই গাড়িটিও মধ্যবিত্তের SUV বলে পরিচিত। বাজেটের মধ্যে পাওয়া হায় এই গাড়িটি। তবে গাড়িটির দুটি ভার্সন আছে। চার জনের জন্যে এবং সাতজনের। গত জুলাই মাসে এই গাড়িটি 10,057 ইউনিট বিক্রি হয়েছে।

Maruti Dzire
মারুতি ডিজার ব্যাপক চাহিদা এই গাড়িটির। যে কোনও ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাপক ভাবে চলছে এই গাড়িটি। গত মাসের ১০,০৪০ ইউনিট ডিজার গাড়িটি বিক্রি করেছে মারুতি। বেশ কয়েকবছর আগে এই গাড়ি বাজারে নিয়ে আসা হয়েছিল। তবে ধীরে ধীরে ভারতের গাড়ির বাজারে একটা পাকা জায়গা করে নিয়েছে এই গাড়ি। তবে খুব শীঘ্র এই গাড়িটির বেশ আপগ্রেডেশন করা হবে। আর নতুন ভাবে গাড়িটিকে লঞ্চ করানো হতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications