Tomato Prices Increasing: কেজি প্রতি ১২০ নয় ১৬০ টাকায় বিক্রি হচ্ছে টমেটো! কবে কমবে দাম, কী বলছে কেন্দ্র
Tomato Prices Increasing: প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে টমেটোর দাম। যে কারণে অধিকাংশ বাড়ির রান্নাঘর থেকে উধাও এই সবজি। গত সপ্তাহ দুয়েকে দেশের বিভিন্ন শহরে রকেটের গতিতে বেড়েছে টমেটোর দাম। যা কেজি পিছু ১০০ ছাড়িয়ে ১২০-তে পৌঁছেছিল আগেই। এবার কোনও কোনও জায়গায় তা কেজি পিছু ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মৌসুমী বায়ু সঠিক সময়ে না আসা আর অতি বর্ষণে উৎপাদনের ওপরে প্রভাব পড়েছে। যে কারণে অন্য সব সবজির থেকে টমেটোয় প্রভাব পড়েছে সব থেকে বেশি (Tomato Prices Increasing)। বৃষ্টির কারণে যেমন ফলন কমেছে, অন্যদিকে চাহিদা অনুযায়ী তা সরবরাহ না হওয়ায় দাম বাড়ছে দ্রুত গতিতে।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে ভোপালের বিঠল বাজারে টমেটোর দাম ছিল সর্বোচচ ১৪০ টাকা প্রতি কেজি। যা রবিবার পৌঁছে গিয়েছিল ১৬০ টাকা প্রতি কেজিতে। ফলন কম হওয়ায় বেঙ্গালুরুর সবজি মান্ডিগুলিতে টমেটো কম আসছে। ১৫ কেডিরে প্রতি ক্রেটের দাম পড়ছে ২২০০ থেকে ২৩০০ টাকা।
শুধু টমেটোই নয় (Tomato Prices Increasing), আলু, বেগুন, পিঁয়াজ, আদা, লঙ্কা, ধনের দামও ঊর্ধ্বমুখী। লঙ্গকা ও ধনে পাইকারি বাজারে বিক্রি হগচ্ছে প্রতি কেজি ১২৫ টাকায়। হেঁশেলের দায়িত্বে যাঁরা রয়েছেন, সেই মা-বোনেরা বলছেন, মনে হচ্ছে আগামী কয়েকটা মাস টমেটো ছাড়াই সবজি রান্না করতে হবে।

গত প্রায় সপ্তাহ দুয়েকে খুচেরা ও পাইকারি বাজারে সবজির দাম দ্বিগুণ বেড়েছে। একদিকে চাহিদা বৃদ্ধি ও অন্যদিকে সীমিত সরবরাহের কারণে সবজির দাম বাড়ছে। বাড়ছে রান্নাঘরের বাজেট। তবে পরিস্থিতির মোকাবিলায় সরকারও চেষ্টা করছে বলে দাবি। উল্লেখ করা যেতে পারে ভারত বিশ্বের দ্বিতীয় টমেটো উৎপাদনকারী দেশ।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন গত বছরের সঙ্গে তুলনা করলে দামের ফারাক খুব বেশি নেই। তিনি বলেছেন, অসময়ে বৃষ্টির কারণে টমেটোর দাম বৃদ্ধি পেয়েছে (Tomato Prices Increasing)। তিনি আশাপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশ এবং কর্নাটকের মতো কিছু জায়গা থেকে কমেটো আসতে শুরু করলে দাম কমে যাবে।












Click it and Unblock the Notifications