Tomato Price: অবশেষে সুখবর! দাম কমল টম্যাটোর, দিল্লিতে ৮০টাকা কেজি-কলকাতায় কত জেনে নিন
৮০ টাকা কেজি। শুনে প্রথমে অবাক লাগলেও এখন এই দামেই এখন বাজারে বিক্রি হচ্ছে টম্যাটো। আকশ ছোঁয়া দামে পৌঁছে গিয়েছিল এই সবজি। রান্নায় স্বাদ আনতে যার ব্যবহার অত্যন্ত জরুরি। শেষ পাতের চাটনিতেও যার জুরি নেই সেই টম্যাটোর দাম ১৫০ থেকে ১৬৫ টাকা কেজিতে পৌঁছে গিয়েছিল।
শেষে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। তার জেরে এক ধাক্কায় ৮০ টাকাতে নেমে গিয়েছে টম্যাটোর দাম। রীতিমতো নির্দেশিকা জারি করে টম্যাটোর দাম কমানোর কথা ঘোষণা করে মোদী সরকার। তার পর থেকেই দিল্লি, নয়ডা, লখনউ, কানপুর, বারাণসীতে কো অপারিটেভের মধ্যমে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টম্যাটো।

পরিস্থিতি পর্যালোচনা করে গোটা দেশে ৫০০টি কেন্দ্র তৈরি করে কম দামে টম্যাটো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। তবে কলকাতায় তেমন কোনও সেন্টার এখনও পর্যন্ত খোলা হয়নি বলেই জানা গিয়েছে। যদিও কলকাতাতেই সর্বাধিক হারে বেড়েছে টম্যাটোর দাম। অন্যকোনও মেট্রো সিটিতে এতো টাকা হারে বাড়েনি টম্যাটোর দাম।
এই পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের আগে রাজ্য সরকারই টাস্কফোর্স নামিয়েছিল বাজারগুলিতে। তাঁরা শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন। এবং কড়া বার্তা দিয়ে আসেন ব্যবসায়ীদের। তার জেরে টম্যাটো সহ একাধিক সবজির দাম কিছুটা হলেও কমেছে।
অতিরিক্ত বর্ষার কারণেই টম্যাটোর দাম এতোটা বেড়েছে বলে দাবি করা হচ্ছে। পাইকরি বাজারে ২২৪ টাকা দরে বিক্রি হচ্ছে টম্যাটো। আর খুচরো বাজারে সেটা প্রায় ২০০ টাকা ছুঁই ছুঁই হয়ে গিয়েছে কেজি প্রতি। অস্বাভাবিক হারে দাম বেড়েছে টম্যাটোর। টম্যাটো পাহারা দিতে বউন্সার রাখতে শুরু করে দিয়েছিলেন উত্তর প্রদেশের ব্যবসায়ীরা।
তবে হঠাৎ করে টম্যাটোর দাম বৃদ্ধির নেপথ্যে ফাটকা কারবার রয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধীরা। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব কটাক্ষ করে বলেছিলেন এবার টম্যাটোকে জেড প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা দিক মোদী সরকার।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications