তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দাম কমল সোনা ও রুপোর, আজ কত যাচ্ছে দুই ধাতুর দাম

সোনা ও রুপো উত্থান পতনের মধ্যে দিয়ে যায়, ররিবার পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলিতে (ওপেক) ৫ শতাংশ করে বেড়েছে তেলের দাম। যেই কারণে নিম্নমুখী হচ্ছে রুপোর দাম। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের থেকে জানা গেছে, সপ্তাহের প্রথম দিন, সোমবার সোনার দাম নিম্নমুখী, ২৪ ক্যারেটের ১০ গ্রামের সোনার দাম আজ দাঁড়িয়েছে ৫৯,০৬০ টাকা। আন্তর্জাতিক স্পট বাজারেও নিম্নমুখী হলুদ ধাতু, ০.৯০ শতাংশে দাঁড়িয়েছে। আজ প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯৫০ মার্কিন ডলার হয়েছে।

প্রতি আউন্স সোনা ও রুপোর দাম কত দাঁড়িয়েছে

প্রতি আউন্স সোনা ও রুপোর দাম কত দাঁড়িয়েছে

সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। ০.৯৫ শতাংশ দাম কমেছে রুপোর। রুপোলি গয়নার দামও অনেকটাই কমেছে। প্রতি কেজিতে রুপোর দাম নিম্নমুখী হয়েছে। সোমবার বাজার খোলার পর হুহু করে কমতে থাকে রুপোর দাম। সোনার মতো আন্তর্জাতিক বাজারে রুপোর দামও অনেকটাই কমেছে। আজ ২ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। সোমবার প্রতি আউন্স রুপোর দাম দাড়িয়েছে ২৩.৫৮ মার্কিন ডলার।

 কী জানালেন সোনা বিশেষজ্ঞরা

কী জানালেন সোনা বিশেষজ্ঞরা

সোনা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোনা ও রুপো একে অপরের সঙ্গে তাল মিলিয়েই চলে। আজ আউন্স সোনা ও রুপোর মার্কিন ডলার কম থাকার জন্য দাম নিম্নমুখী হয়েছে এই দুই ধাতুর।

ওপেক দেশগুলিতে তেল উৎপাদন হ্রাস পাওয়ার কারণে বেশ উদ্বেগ বাড়ছে। মূল্যস্ফীতি উদ্বেগ বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ থেকে ৯০ ডলার থাকলে অর্থনৈতিকভাবে বাজার এত মন্দা যেত না।

অনুজ গুপ্ত কী জানালেন

অনুজ গুপ্ত কী জানালেন

আইআইএফএল সিকিউরিটিজের ভাইজ প্রেসিডেন্ট অনুজ গুপ্ত জানিয়েছেন, আজ সোনা ও রুপোর দাম কমেছে। আমেরিকান ডলারে ক্রমশ স্বস্তি মিলছে। ডলারের সূচক ১০২ স্তরে ফেরার কারণে দাম কমছে সোনা ও রুপোর। তবে ওপেক প্লাস দেশগুলিতে মুদ্রাস্ফীতির আশঙ্কা কিন্তু ক্রমশ বাড়ছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ থেকে ৯০ ডলার থাকলে অর্থনৈতিকভাবে বাজার এত মন্দা যেত না।

এতে কিন্তু ঘাটতিও অনেকটাই কমবে। আয়ত্তের মধ্যেই থাকতো সোনা ও রুপোর দাম। সোমবার সোনার দাম প্রতি আউন্স সোনা ও রুপোর দাম ১ হাজার ৯৪৫ মার্কিন ডলার থেকে ১ হাজার ৯৮০ মার্কিন ডলার রয়েছে। প্রতি আউন্স রুপোর দাম ২২ মার্কিন ডলার থেকে ২৪ মার্কিন ডলারের মধ্যে রয়েছে।

 কী জানালেন বাজার বিশেষজ্ঞ

কী জানালেন বাজার বিশেষজ্ঞ

এই বিষয়ে বাজার বিশেষজ্ঞ সুগন্ধা সচদেবা বলেন, প্রতি আউন্স সোনার দাম ২ হাজার মার্কিন ডলার হলে তা কিন্তু আন্তর্জাতিক বাজারে বড় বাঁধা হয়ে দাঁড়াবে। যেখানে ১০ গ্রামের দাম ৬০ হাজার ৬০০ টাকা রয়ে গেছে। আজ কিছুটা নিম্নমুখী। তবে আগামী দিনে সোনা বিক্রি করতে খানিকটা চাপের মুখে পরতে হবে সোনা ব্যবসায়ীদের। কারণ সোনার দাম ঘোরাফেরা করতে পারে ৫৮ হাজার টাকা থেকে ৫৬ হাজার ৭০০ টাকার মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+