কেন্দ্রীয় বাজেট নিয়ে রাজ্যসভায় জবাব অর্থমন্ত্রী নির্মলার

চলতি মাসের পয়লা ফেব্রুয়ারি মাসে সকাল ১১ টায় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু অনেকেরই মনোপুত হয়নি বাজেট! মোদী সরকারের দ্বিতীয় মেয়াদে এবার চতুর্থ বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রীও এবার চতুর্থবারের জন্য বাজেট পেশ করেছেন। সূত্র মারফত জানা গিয়েছিল, বাজেট পেশের পর রাজ্যসভার সাংসদরা ১১ ঘণ্টা বিতর্ক করেন কেন্দ্রীয় বাজেট নিয়ে। এই বিতর্কের আজ জবাব দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

কেন্দ্রীয় বাজেট নিয়ে রাজ্যসভায় জবাব অর্থমন্ত্রী নির্মলার

২০২১-২২সালের যে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে তাতে প্রধানত ধনী শ্রেণীদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যা দেশের জন্য খুব 'কষ্টদায়ক’। আর এই ঘটনার জন্যই শুরু হয়েছে বিতর্ক।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পয়লা ফেব্রুয়ারি যে বাজেট পেশ করেছিলেন তাতে বিশেষত স্বাস্থ্য ও মূলধন ব্যয়ে বৃদ্ধি, ২ টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্ক ও ১টি সাধারণ বিমা কোম্পানির বেসরকারীকরণ করার জন্য তিনি দেশবাসীকে নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু ভারতবাসীর জন্য তিনি নতুন কোনও শুল্ক বা কর ঘোষণা করেননি।

বৃহস্পতিবার বাজেট বিতর্ক নিয়ে অর্থমন্ত্রীকে কটাক্ষ করেন কংগ্রেস। তিনি বলেন,’ পুরানো দল দেশবাসীর জন্য অনেক সুবিধা এনেছিল,কিন্তু এবার বাজেটে তা দেখা গেল না। UPA শাসনাধীনে মুদ্রাস্ফীতির কিন্তু দ্বিগুণ হয়েছিল।'

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'দেশে কর্মসংস্থান বাড়ানোর জন্যই সরকারের এমন সিদ্ধান্ত। ২০১৫ সালে দেশবাসীর জন্য তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। তারপর থেকে ১.২ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে।' পাশপাশি তিনি আরও জানান, একটা সময় দেশ অন্ধকার আচ্ছন্ন ছিল। কংগ্রেসের শাসনকালে প্রবল দুর্নীতি, মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। ভারতে ইতিমধ্যে ৪৪ টি ইউনিকর্ন শনাক্ত করা হয়েছে। তাঁরা দেশের জন্য সম্পদ তৈরি করছে। তারাই দেশের প্রতিভা উন্মোচন করবে। ২০২১-২২ সালে ১.৫৭ লক্ষ কোটি টাকা খরচ করে ধন যোজনার জন্য ৪৪.৫৮ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+