জিও-কে টক্কর দিতে সস্তার VoLTE ৪জি ফোন আনছে এই দুই ভারতীয় সংস্থা

জিও-র মতোই ইনটেক্স-ও সস্তার ৪জি ফোন বাজারে আনছে। যার পোশাকি নাম টার্বো+ ৪জি ফোন।

রিলায়েন্স জিও-র ৪জি VoLTE স্মার্টফোন এখনও বাজারে আসেনি। ঘোষণা হয়েছে মাত্র। তবে যা অবস্থা তাতে জিও-র স্মার্টফোন বাজারের আসার পর অন্য বিকল্প হাতে পেয়ে যেতে পারেন ভারতীয় স্মার্টফোন গ্রাহকেরা। কারণ অন্য নেটওয়ার্ক কোম্পানিগুলিও সস্তার ৪জি ফোন বাজারে আনছে।

এর মধ্যে প্রথমেই রয়েছে ভারতীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা ইনটেক্স। জানা গিয়েছে, জিও-র মতোই ইনটেক্স-ও সস্তার ৪জি ফোন বাজারে আনছে। যার পোশাকি নাম টার্বো+ ৪জি ফোন। আগামী দীপাবলীর সময়ে ভারতীয় বাজারে এই ফোনের আগমন ঘটবে বলে খবর।

জিও-কে টক্কর দিতে সস্তার VoLTE ৪জি ফোন আনছে এই দুই ভারতীয় সংস্থা

এর পাশাপাশি আর এক ভারতীয় মোবাইল নেটওয়ার্ক কোম্পানি আইডিয়াও ৪জি ফিচার্স ফোন বাজারে আনছে। সেই ফোনের দাম ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে।

রিলায়েন্স জিও গ্রাম-শহরতলিতে বসবাসকারী প্রায় ৫০ কোটি জনগনকে টার্গেট করেছে। যাদের বেশিরভাগই এখনও ২জি ফোন ব্যবহারকারী। এদের হাতে সস্তার ৪জি ফিচার্স ফোন তুলে দিতে চাইছে রিলায়েন্স জিও। আর সেজন্য মাত্র ১৫০০ টাকা নতুন স্মার্টফোনের দাম হবে বলে ঘোষণা করা হয়েছে।

এদিকে ইনটেক্স যে ৪জি ফোন বাজারে আনতে চলেছে তার দাম দুই হাজার টাকার কম হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হল, জিও ফোনে যেমন জিও-র সিম ছাড়া অন্য সিম ব্যবহার করা যাবে না, সেভাবে ইনটেক্সের ফোনে অন্য যে কোনও নেটওয়ার্কের সিম ব্যবহার করা যাবে। আর এখানেই জিও বড় ধাক্কা খেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+