সংসদে পাশ জন বিশ্বাস বিল! কীভাবে এই বিল ব্যবসা করার প্রক্রিয়া সহজতর করবে, একনজরে খুঁটিনাটি

Jan Vishwas bill 2023: সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনে পাশ হয়ে গেল জন বিশ্বাস বিল, ২০২৩। এই বিল পাস হওয়ার ফলে ব্যবসা করার প্রক্রিয়া সহজতর হবে। ২৭ জুলাই বিলটি লোকসভায় পাশ হওয়ার পরে এদিন রাজ্যসভায় তা ধ্বনিভোটে পাস হয়ে যায়। এই বিলের মাধ্যমে ১৯ টি মন্ত্রকের ৪২ টি কেন্দ্রীয় আইনের মোট ১৮৩ টি বিধানকে অপরাধ মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, বিলটিতে কয়েকটি আইন লঙ্ঘনকে অপরাধ মুক্ত করা হয়েছে। যার ফলে ব্যবসা করা আরও সহজ হবে। মন্ত্রী রাজ্যসভায় জানিয়েছেন এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে শিল্প সমিতি, ব্যবসায়ী আইনজীবী, আইন বিশেষজ্ঞ ছাড়াও সাতটি মন্ত্রকের আধিকারিকদের রাখা হয়েছে।

সংসদে পাশ জন বিশ্বাস বিল

এছাড়াও এখানে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক, ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিদের রাখা হয়েছে। এই বিলের লক্ষ্য হল, বেশ কিছু জায়গায় শাস্তিকে জরিমানায় রূপান্তর করা, যেখানে আদালতের প্রয়োজন রাখা হয়নি। এছাড়াও অনেক অপরাধের শাস্তি হিসেবে কারাদণ্ডকে সরিয়ে দেওয়া হয়েছে।

সংসদে পাশ জন বিশ্বাস বিল

যেভাবে ব্যবসাকে অপরাধ মুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে, তা হল কিছু বিধানে .কারাদণ্ড এবং জরিমানা দুটি একসঙ্গে বা আলাদা করে অপসারণের প্রস্তাব করা হয়েছে। কয়েকটি বিধানে কারাদণ্ডের জায়গায় জরিমানা বহাল করার প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকটি ধারায় কারাডণ্ড অপসারণ করে জরিমানা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। কিছু ধারায় কারাদণ্ড ও জরিমানাকে জরিমানায় রূপান্তরিত করার প্রস্তাব করা হয়েছে।

বিলে যেসব ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে রয়েছে, সংগঠিত অপরাধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জরিমানা ও দণ্ডের বাস্তবসম্মত সংশোধন, বিচারকারী কর্মকর্তাদের প্রতিষ্ঠা, আপিল কর্তৃপক্ষ স্থাপন এবং পর্যায়ক্রমে জরিমানা ও শাস্তির পরিমাণ বৃদ্ধি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+