বয়স্ক নাগরিকদের জন্য মোদী সরকারের উপহার! কাজের সুযোগ দিতে নয়া উদ্যোগ

বয়স্ক নাগরিকদের জন্য মোদী সরকারের উপহার! কাজের সুযোগ দিতে নয়া উদ্যোগ

প্রবীণ নাগরিকদের (Senior citizen) জন্য সুখবর। এখন সিনিয়র সিটিজেনদের টাকা নিয়ে কোনও সমস্যা হবে না। মোদী সরকার বয়স্ক নাগরিকদের জন্য কর্মসংস্থাান প্রকল্প খুলতে যাচত্ছে। যেখানে প্রবীণ নাগরিকদের তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। এই প্রকল্প ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে।

 প্রবীণ নাগরিকদের জন্য সুযোগ

প্রবীণ নাগরিকদের জন্য সুযোগ

প্রবীণ নাগরিকরা কর্মসংস্থানের সুযোগ পেতে গেলে নিজেদের নথিভুক্ত করতে হবে। দেশে প্রথমবারের জন্য সিনিয়র সিটিজেনদের জন্য এধরনের কর্মসংস্থান প্রকল্প খোলা হচ্ছে। এর জন্য বিশেষ একটি পোর্টাল চালু করা হচ্ছে। সরকার প্রবীণ নাগরিকদের সাহায্য করার জন্য একটি হেল্পলাইনও চালু করেছে।

তাড়াতাড়ি নথিভুক্ত করতে হবে

তাড়াতাড়ি নথিভুক্ত করতে হবে

এমন অনেকে রয়েছেন, যাঁদের বয়স ৬০ বছরের ওপরে এবং চাকরি করতে চান। যদি কেউ এই বিভাগে পড়েন, তাহলে সিনিয়র এবল সিটিজেনস ফর রাইট এমপ্লয়মেন্ট ইন ডিগনিটি (SACRED) পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। যা সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের (MoSJ&E) অধীনে খোলা হচ্ছে ১ অক্টোবর থেকে। এখানে সহজেই কোনও বয়স্ক নাগরিক যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে।

একটি সর্বভারতীয় সংবদা সংস্থারপ্রতিবেদন অনুসারে, এটি একটি ইন্টার্যাক্টিভ প্ল্যাটফর্ম, যেখানে স্টেকহোল্ডাররা একে অপরের সঙ্গে কার্যত দেখা করবে এবং কর্মসংস্থানের বিষয়ে একে অপরের সঙ্গে কথা বলতে পারবে। সিনিয়র সিটিজেনদের কর্মসংস্থান পেতে সাহায্য করার জন্য মন্ত্রকের তরফে সিআইআই, ফিকি এবং অ্যাসোচেমের মতো সংস্থার কাছে চিঠি লিখেছে সরকার।

সমস্ত তথ্য পোর্টালে পাওয়া যাবে

সমস্ত তথ্য পোর্টালে পাওয়া যাবে

এই পোর্টালে সিনিয়র সিটিজেনদের আবেদনের সঙ্গে তাঁদের শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা, আগ্রহ ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে। যাইহোক মন্ত্রক স্পষ্ট করেছে, এই ক্ষেত্রে কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। তাঁর যোগ্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে একজন সিনিয়র নিয়োগ করা কোম্পানি এবং নিয়োগকর্তার ওপরে নির্ভর করবে।

দেশে প্রবীণ নাগরিকদের সংখ্যা বাড়ছে। যাঁরা অবসর নিয়েছেন, কিন্তু কাজ করতে চান, এমন অনেকেই আছেন। এই পরিস্থিতিতে এই পোর্টাল কার্যকরী হতে পারে। ২০০১ সালে দেশে যেখানে বয়স্ক নাগরিকদের সংখ্যা ছিল ৭.৬ কোটি, ২০১১ সালের নিরিখে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১০.৪ কোটিতে। আর ২০৫০ সালে তা হতে পারে দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের মতো।

প্রবীণ নাগরিকরা হেল্পলাইন নম্বরটি অবশ্যই রাখুন

প্রবীণ নাগরিকরা হেল্পলাইন নম্বরটি অবশ্যই রাখুন

সরকার প্রবীণ নাগরিকদের জন্য এল্ডার লাইন নামে দেশব্যাপী একটি টোল ফ্রি নম্বর 14567 চালু তরেছে। এই নম্বরে ফোন করে প্রবীণ নাগরিকরা, পেনশন, মানসিক সহায়তা, আইনি সমস্যা, হয়রানির বিরুদ্ধে সাহায্য, গৃহহীনতায় সহায়তা পেতে পারেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+