মাত্র ৭ টাকাতেই যা অফার দিচ্ছে ভোডাফোন, তা অবিশ্বাস্য হলেও সত্যি
ভোডোফোন নিয়ে এল মাত্র ৭ টাকায় সুপার আওয়ার অফার । এই অফারে মিলছে ১ ঘন্টার জন্য আনলিমিটেড কল ও ডেটা।
জিও-কে টক্কর দিতে এবার আরও এক আকর্ষণীয় অফার নিয়ে এল ভোডাফোন। এবার মাত্র ৭টাকাতেই মিলছে আনলিমিটেড কলিং ও ডেটা। প্রি-পেড ও পোস্টপেড গ্রাহকরা ৭ টাকায় এক ঘণ্টার জন্য পাবেন এই আনলিমিটেড সুবিধে।

তবে আনলিমিটেড হলেও শুধুমাত্র ভোডাফোন থেকে ভোডাফোনেই কল করার সুবিধে পাওয়া যাচ্ছে। তবে এক ঘন্টার জন্য আনলিমিটেড ৩জি অথবা ৪জি ইন্টারনেট ডেটা পাওয়া মন্দ নয়। ভোডোফানের এই অফারটির নাম দেওয়া হয়েছে সুপার আওয়ার।
কীভাবে অ্যাক্টিভেট করবেন
*৪৪৪# ডায়াল করে এই অফারটি অ্যাক্টিভেট করা যেতে পারে। এছাড়াও মাই ভোডাফোন অ্যাপ থেকেও এই অফার অ্যাক্টিভেট করা যেতে পারে। এই অফার ছাড়াও ভোডাফোনের একটি ১৬টাকা ও ২১ টাকার সুপার আওয়ার অফার রয়েছে। ১৬ টাকার প্য়াকে ১ ঘণ্টার জন্য আনলিমিটেড ৩জি অথবা ৪জি ডেটা পাওয়া যাচ্ছে। ২১ টাকার প্যাকে এক ঘণ্টার জন্য আনলিমিটেড ভোডাফোন থেকে ভোডাফোন কল করা যাবে।












Click it and Unblock the Notifications