জিওকে প্রত্যাঘাত! ৯৯৯ টাকায় স্মার্টফোন আনছে ভোডাফোন
জিওফোন ও এয়ারটেলকে টেক্কা দিতে এবার মাঠে নামছে ভোডাফোনও, এবার ৯৯৯ টাকায় মিলবে ভোডাফোনের স্মার্টফোন, মাইক্রোম্যাক্সের সঙ্গে হাত মিলিয়ে এবার স্মার্টফোন আনতে চলেছে ভোডাফোন
জিওফোন ও এয়ারটেলকে টেক্কা দিতে এবার মাঠে নামছে ভোডাফোনও। এবার ৯৯৯ টাকায় মিলবে ভোডাফোনের স্মার্টফোন। মাইক্রোম্যাক্সের সঙ্গে হাত মিলিয়ে এবার স্মার্টফোন আনতে চলেছে ভোডাফোন। সামনের মাস থেকেই এই ফোন বাজারে চলে আসবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

অনেক ঢাকঢোল পিটিয়ে কার্যত বিনামূল্যে ফোন দেওয়ার ঘোষণা করলেও বাজারে ফ্লপ হয়েছে জিওফোন। কিছুদিনের মধ্যেই পাল্টা এয়ারটেল জানিয়ে দেয়, তারা ২৫০০ টাকায় ৪জি স্মার্টফোন তুলে দেবে। পরবর্তী সময়ে সেই দাম আরও কমিয়ে ১৩৯৯ টাকা করে ফেলে এয়ারটেল। অপরদিকে বিএসএনএল-ও গত সপ্তাহেই ৪জি স্মার্টফোন আনার কথা ঘোষণা করেছে। মাইক্রোম্যাক্সের ভারত ১ স্মার্টফোন বিএসএনএল-এর সঙ্গেই পাওয়া যাবে বলে গত সপ্তাহেই ঘোষণা করা হয়েছিল।

এবার ময়দানে নামল বিশ্বের বৃহত্তম টেলিকম অপারেটর ভোডাফোনও। মাইক্রোম্যাক্সের সঙ্গে হাত মিলিয়ে এবার একগুচ্ছ সুযোগ-সুবিধে নিয়ে আসছে ভোডাফোন। মাইক্রোম্যাক্সের ভারত-২ আলট্রা স্মার্টফোনেই থাকবে ভোডাফোনের একগুচ্ছ সুবিধে। এই ফোনের দাম ২৮৯৯ টাকা। তবে ভোডাফোনের গ্রাহকরা এই ফোন কিনে পরবর্তী ৩৬ মাস ধরে সর্বনিম্ন ১৫০ টাকার রিচার্জ করলে মিলবে ক্য়াশব্যাক। সেক্ষেত্রে ১৮ মাস পর প্রথম কিস্তিতে ৯০০ টাকা ফেরত পাবেন গ্রাহকরা, আরও ১৮ মাস পরে আরও ১০০০ টাকা ক্যাশব্যাক হবে। ফলে মাত্র ৯৯৯ টাকাতেই পাওয়া যাবে এই ফোন।












Click it and Unblock the Notifications