ঋণের ফাঁদে পড়তে চান না? কীভাবে ঋণ নেওয়ার আগে ঋণদাতাকে যাচাই করবেন

ঋণের জন্য আবেদন করার আগে ঋণদানকারী সংস্থার বিশদ বিবরণ যাচাই করে পরীক্ষা করতে হবে। এছাড়াও দেশের কোনও ঋণদাতা সংস্থাকে অবশ্যই রিজার্ভ ব্যাঙ্কের দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে।

আরবিআই-এর অনুমোদন ছাড়া কোনও ঋণদাতা সংস্থা ঋণ দিতে পারে না। সেক্ষেত্রে ব্যাঙ্ক এবং নামী এনবিএফসি সংস্থা থেকে ঋণ নেওয়া সবসময় নিরাপদ।

loan

  • ঋণগ্রহীতাকে অবশ্যই ঋণদাতার ওয়েবসাইটগুলি পরীক্ষা করে দেখতে হবে। সেখানে সনাক্তকরণ নম্বর (CIN), নথিভুক্তির শংসাপত্র (CoR), মূল ব্যবস্থাপনার কর্মী এবং অন্য গুরুত্বপূর্ণ তথ্য-সহ সব প্রয়োজনীয় তথ্য যেন সেখানে থাকে। সাধারণভাবে অবৈধ ঋণদাতাদের কাছে এমন তথ্য বা প্রকৃত ওয়েবসাইট থাকে না।
  • অনুমোদনহীন ঋণদাতা বা ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি প্রায়ই ঋণ অনুমোদনের গুরুত্বপূর্ণ ধাপগুলি এড়িয়ে যায়। যে কারণে ঋণগ্রহীতাকে অবশ্যই এই ধরনের ঋণদাতাদের সম্পর্কে সচেতেন থাকতে হবে।
  • ঋণদাতার সত্যতা যাচাই করার সব থেকে সহজ ও দ্রুততম উপায়গুলির মধ্যে একটি হল ইন্টারনেটে থাকা গ্রাহকদের দ্বারা তাদের পর্যালোচনা এবং রেটিং পরীক্ষা করা। অ্যাপগুলির রিভিউ চেক করতে কেউ গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর চেক করতে পারেন।
  • প্রকৃত ঋণদাতারা সাধারণত অর্থ ধার দেওয়ার আগে ঋণগ্রহীতার ট্র্যাক রেকর্ড বা ক্রেডিট ইতিহাস পরীক্ষা করেন। অন্যদিকে প্রতারক-ঋণদাতারা ভিন্ন উপায়ে কাজ করে থাকে। তারা একজন আবেদনকারীর ক্রেডিট ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী নয়। পরিবর্তে তারা প্রায়শই মরিয়া ঋণগ্রহীতাদের সন্ধান করে যারা সম্ভবত কোনও বিবরণ পরীক্ষা করে না। এইভাবেই অসতর্ক ঋণগ্রহীতারা ফাঁদে পড়ে যান।
  • ঋণদাতার কাছ থেকে ঋণ নেওয়ার আগে ঋণগ্রহীতাদের অবশ্যই যাচাই করতে হবে যে, তারা মূল্যায়ন ও ক্রেডিট রিপোর্ট-সহ আবেদনের সব বিবরণ জানেন। যে কোনও ধরনের অনুপযুক্ত ফি সম্পর্কে তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+