Titagarh Rail Systems: মোদীর রাজ্যের মেট্রো বানাবে উত্তরপাড়ার এই কারখানা! জানেন কত টাকার চুক্তি হল?

Titagarh Rail Systems: বড় অর্ডার পেল টিটাগড় রেল সিস্টেম লিমিটেড (Titagarh Rail System Limited)! গুজরাতের জন্যে মেট্রো তৈরি করবে বাংলার এই কারখানা। আর এই জন্যে টিটাগড় রেল (TRL) নির্মান সংস্থার সঙ্গে ৩৫০ কোটি টাকার চুক্তি করল গুজরাত মেট্রো রেল নিগম (GMRC)।

স্ট্যান্ডার্ড গেজ কোচের ডিজাইন, উত্পাদন, সরবরাহ এবং পরীক্ষার জন্যে এই চুক্তি করা হয়েছে। ইতিমধ্যে আসানসোলের চিত্তরঞ্জন বন্দে ভারত (Vande Bharat Express) তৈরির বরাত পেয়েছে। এবার মোদীর রাজ্যের জন্যে মেট্রো বানাবে বাংলার এই সংস্থা( Titagarh Rail Systems)।

Titagarh Rail Systems

  • Titagarh Rail Systems: ১০টি মেট্রো তৈরি করা হবে

Titagarh Rail System এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই চুক্তির আওতায় GMRC- আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের জন্যে ৩০টি স্ট্যান্ডার্ড গেজ কোচ তৈরি করা হবে। এবং সরবরাহ করা হবে। শুধু তাই নয়, আহমেদাবাদ মেট্রোর জন্য প্রতিটি তিনটি কোচের মোট ১০ টি মেট্রো ট্রেন প্রস্তুত করা হবে বলেও জানিয়েছেন ওই আধিকারিক। আর এই চুক্তি হওয়ার পর থেকেই শুরু হয়েছে কাজ। এমনটাই জানা গিয়েছে।

  • Titagarh Rail Systems: ৭০ সপ্তাহের মধ্যেই শেষ হবে কাজ

বলে রাখা প্রয়োজন এই সংস্থা আগে টিটাগড় ওয়াগনের নাম ছিল। কিন্তু বর্তমানে টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের (Titagarh Rail Systems) অন্যতম আধিকারিক প্রতিশ চৌধুরি জানিয়েছেন, এই প্রকল্পের আওয়ায় মেট্রো কোচের (Metro) প্রোটোটাইপ নির্মাণ আগামী ৭০ সপ্তাহের মধ্যে করা হবে। তবে চুক্তি অনুযায়ী ৯৪ সপ্তাহের মধ্যে শেষ করতে গোটা কাজ। অন্যদিকে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ওই আধিকারিক আরও জানিয়েছেন, মেট্রোর এই কোচগুলি নির্মান টিআরএল-এর (Titagarh Rail Systems) উত্তরপাড়া প্ল্যান্টে তৈরি করা হবে।

  • Titagarh Rail Systems: সুরাত মেট্রো প্রকল্পের সঙ্গেও চুক্তি

তবে শুধু আহমেদাবাদ মেট্রো প্রকল্পের জন্যেই নয়, সুরাত মেট্রো প্রকল্পের বরাতও Titagarh Rail System Limited পেয়েছে। সংবাদসংস্থাকে এমনটাই জানিয়েছেন প্রতিশ চৌধুরি। এই প্রকল্পের জন্যে ২৪ টি মেট্রো ট্রেন (Metro Rail) সরবরাহ করা হবে। আর এজন্যে ৮৫০ কোটি টাকার একটি চুক্তি পাওয়া গিয়েছে বলেও জানিয়েছেন ওই আধিকারিক। একের পর এক এই কাজ এই কারখানাকে আর্থিক ভাবে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+