নতুন সময়ে শুরু ব্যাঙ্কের কাজ! বিজ্ঞপ্তি জারি আরবিআই-এর
আরবিআই (RBI) নিয়ন্ত্রণাধীন বাজারে মহামারী (Pandemic) পূর্ববর্তী সময় অনুযায়ী কাজ শুরু হয়েছে। এদিন আরবিআই-এর তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। এদিনের পর থেকে শেয়ার বাজারে কাজ শুরু হবে ৯ টা থেকে যা চলবে দুপুর ৩.৩০ পর্যন্ত
আরবিআই (RBI) নিয়ন্ত্রণাধীন বাজারে মহামারী (Pandemic) পূর্ববর্তী সময় অনুযায়ী কাজ শুরু হয়েছে। এদিন আরবিআই-এর তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। এদিনের পর থেকে শেয়ার বাজারে কাজ শুরু হবে ৯ টা থেকে যা চলবে দুপুর ৩.৩০ পর্যন্ত। প্রসঙ্গত এদিনও শেয়ার বাজারে কাজ শুরু হয়েছে বেলা ১০ টা থেকে।

গ্রাহকদের সুবিধার্থে অতিরিক্ত ১ ঘন্টা কাজ
এদিন পর্যন্ত শেয়ার বাজার খুলেছে সকাল ১০ টায়। তবে সকাল নটা থেকে সেই কাজ শুরু হওয়ায় গ্রাহকরা অতিরিক্ত একঘন্টা সময় পাবেন বলেই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে ব্যাঙ্ক বন্ধের সময়ের কোনও পরিবর্তন করা হয়নি।

প্রাক মহামারীর সময়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত
বর্তমানে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেই পরিস্থিতিতে মানুষের যাতায়াত এবং অফিসের কাজের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সেই কারণে নিয়ন্ত্রিত আর্থিক বাজারগুলি খোলার সময় প্রাক-মহামারীর সময় অর্থাৎ সকাল ৯ টায় ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা সংক্রমণের পরে সময়ের পরিবর্তন
২০২০-র মার্চের শেষ সপ্তাহের সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়। এরপরেই শেয়ার বাজার থেকে ব্যাঙ্কের কাজ সবেতেই কাজের সময়ের পরিবর্তন করে আরবিআই। ২০২০-র ৭ এপ্রিল থেকে তা চালু করা হয়েছিল। অফিসে হাজিরা, রাস্তায় যানবাহন না চলা, সব কিছু নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ২০২০-র ৯ নভেম্বর থেকে আংশিকভাবে সময়ের কিছু পরিবর্তন করা হয়। নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়ার কারণেই সেই সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর এবার প্রাক-মহামারী সময়ে ফিরে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক।

আরবিআই-এর সময় সংক্রান্ত নির্দেশিকা
- কল/ নোটিশ/ টার্ম মানি- সকাল ৯ টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত
- সরকারি সিকিউরিটিজে মার্কেট রেপো- সকাল ৯ টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত
- সরকারি সিকিউরিটিজে ত্রিপক্ষীয় রেপো- সকাল ৯ টা থেকে বিকেল ৩ পর্যন্ত
- বাণিজ্যিক কাগজ এবং জমার শংসাপত্র- সকাল ৯ টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত
- কর্পোরেট বন্ড-এ রেপো-সকাল ৯ টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত
- সরকারি সিকিউরিটিজ ( কেন্দ্রীয় সরকারের সিকিউরিটিজ, রাজ্যের উন্নয়ন ঋণ এবং ট্রেজারি বিল)- সকাল ৯ টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত
- বৈদেশিক মুদ্রা- সকাল ৯ টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত
- টাকার সুদের হারের ডেরিভেটিভ- সকাল ৯ টা থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত।












Click it and Unblock the Notifications