PPF Account: ছোট্ট একটি কাজ করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার বেশি আসতে পারে
ভবিষ্যতের জন্য সঞ্চয় জরুরি। যা না করলে সংকট মোকাবিলা করা অত্যন্ত কঠিন। তবে কেউ যদি এব্যাপারে নির্দিষ্ট কোনও সেভিংস স্কিমের (savings scheme) কথা বলেন, তা হলে পিপিএফ(ppf) -এর জুরি মেলা ভার। যা করলে কোনও গ্রাহক ১৫ লক্
ভবিষ্যতের জন্য সঞ্চয় জরুরি। যা না করলে সংকট মোকাবিলা করা অত্যন্ত কঠিন। তবে কেউ যদি এব্যাপারে নির্দিষ্ট কোনও সেভিংস স্কিমের (savings scheme) কথা বলেন, তা হলে পিপিএফ(ppf) -এর জুরি মেলা ভার। যা করলে কোনও গ্রাহক ১৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।

৫০০ টাকা দিয়ে শুরু করা যেতে পারে
এই প্রকল্পে বছরে বিনিয়োগের সর্বনিম্ন সীমা হল ৫০০ টাকা। সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড় পাওয়া যেতে পারে। আংশিক তোলা গেলেও ১৫ বছর পরে সেই অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তোলা যাবে অর্থাৎ লক-ইন পিরিয়ড ১৫ বছর। এই প্রকল্পে অর্জিত সুদ করযোগ্য নয়। আয়ক আইনের ৮০সি ধারায় এই প্রকল্পে কর ছাড় পাওয়া যায়। অনলাইন, নগদ, চেক, ডিডির মাধ্যমে টাকা জমা করা যেতে পারে। ১৫ বছরের সময়সীমা শেষ হয়ে গেলে ফের তা পাঁচ বছরের জন্য পুনর্নবীকরণে করা যেতে পারে। অ্যাকাউন্ট চালুর তৃতীয় বছর থেকে ঋণ পাওয়ার সুবিধাও রয়েছে। জরুরি প্রয়োজন পড়লে পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যেতে পারে।তবে তার জন্য নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে।

১৫ লক্ষ টাকা পেতে গেলে
তবে কোনও গ্রাহক যদি ১৫ লক্ষ টাকা পেতে চান, তাহলে সেই গ্রাহককে ছোট একটি কাজ করতে হবে। অ্যাকাউন্ট খোলার পর থেকে বিনিয়োগ শুরু করতে হবে। প্রতিমাসে ৫০০ টাকা দিয়ে শুরু করা যেতে পারে। তবে ১৫ লক্ষ টাকা পেতে গেলে প্রতি মাসে সেই গ্রাহককে ৫ হাজার টাকা অর্থাৎ বছরে ৬০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে।

বর্তমানে সুদের হার ৭.১০ শতাংশ
পিপিএফ-এ বর্তমানে সুদের হার ৭.১০ শতাংশ। এই বিনিয়োগ প্রকল্পটি ১৫ বছরের জন্য। সময় শেষ হলে ৯ লক্ষ টাকা মূলধন আর ৬ লক্ষ ৭৭ হাজার টাকা সুদ সমেত মোট প্রাপ্তি ১৫ লক্ষ টাকা পেরিয়ে যাবেন। তবে সুদের হার অস্থিতিশীল থাকায় এর হেরফের হতেই পারে।

এই প্রকল্পটি পরিচালনা করে ভারত সরকার
এটা উল্লেখ করা প্রয়োজন যে পিপিএফ স্কিমটি পরিচালনা করে ভারত সরকার। এই স্কিমটি সরকার পরিচালিত হওয়ায় নিরাপদ বলেই বিবেচিত হয়। এই স্কিমে ৫ বছর পর থেকে আংশিক টাকা তোলা যেতে পারে। আগে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-এ এই প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খোলার সুবিধা থাকলেও এখন বেশ কয়েকটি রাষ্ট্রয়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্কেও এই প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খোলা যায়।












Click it and Unblock the Notifications