নারী দিবসে স্ত্রীর নামে বিশেষ অ্যাকাউন্ট! প্রতিমাসে মিলতে পারে ৪৪ হাজারের বেশি
নারী দিবসে স্ত্রীর নামে বিশেষ অ্যাকাউন্ট! প্রতিমাসে মিলতে পারে ৪৪ হাজারের বেশি
সামনেই নারী দিবস (womens day)। স্ত্রী যদি চাকরি না করেন, তাঁকে যদি উপহার দিয়ে সাবলম্বী করতে চান তাহলে সরকারি প্রকল্পে অংশ নিতে পারেন। আপনি না থাকলেও আপনার স্ত্রীকে অর্থের জন্য কারও ওপরে নির্ভরশীল হতে হবে না। তাঁর জন্য নিয়মিত আয়ের ব্যবস্থা করে যেতে পারেন আপনিই। এর জন্য আপনাকে জাতীয় পেনশন প্রকল্পে (National Pension scheme) বিনিয়োগ করতে হবে।

স্ত্রীর নামে পেনশন অ্যাকাউন্ট
জাতীয় পেনশন প্রকল্পে স্ত্রীর নামে নতুন অ্যাকাউন্ট খুলতে পারেন। ৬০ বছর বয়স হলে একলপ্তে টাকা পাবেন। এছাড়াও প্রতিমাসে পেনশন হিসেবেও টাকা আসবে। এনপিএস অ্যাকাউন্টের মাধ্যমে স্ত্রী প্রতিমাসে কত পেনশেন পেতে পারেন তাও নির্ধারণ করা যেতে পারে। যার জেরে ৬০ বছর বয়স হলে, আপনার স্ত্রীকে অর্থের জন্য কারও ওপরে নির্ভরশীল হতে হবে না।

বিনিয়োগ প্রক্রিয়া সহজ
জাতীয় পেনশন প্রকল্পে বিনিয়োগ প্রক্রিয়া বেশ সহজ। সুবিধা অনুযায়ী প্রতিমাসে কিংবা বছরে টাকা জমা করা যাবে। এনপিএস অ্যাকাউন্ট খুলতে প্রথমে ১০০০ টাকা লাগবে। ৬০ বছরে টাকা পাওয়া যাবে। তবে আপনি মনে করলে স্ত্রীর বয়স ৬৫ না হওয়া পর্যন্ত টাকা সেখানে রাখতে পারবেন।

মাসিক আয় হতে পারে ৪৫ হাজার টাকা
উদাহরণ হিসেবে বলা যায়, যদি আপনার স্ত্রীর বয়স ৩০ বছর হয়, তাহলে এনপিএস-এ প্রতিমাসে ৫ হাজার টাকা করে রাখুন। যদি বার্ষিক রিটার্ন ১০ শতাংশ হয়, তাহলে ৬০ বছর বয়সে অ্যাকাউন্টে থাকতে পারে ১.১২ কোটি টাকা। তার মধ্যে ৪৫ লক্ষ টাকা পাওয়া যাবে। এছাড়াও প্রতিমাসে প্রায় ৪৫ হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে। সব থেকে বড় ব্যাপার হল আজীবন পেনশন পাওয়া যাবে।

একনজরে হিসেব
৩০ বছরে বিনিয়োগের সময়কাল ৩০ বছর।
মাসিক জমা করতে হবে ৫ হাজার করে।
বছরে আনুমানিক রিটার্ন ১০ শতাংশের মতো।
মোট পেনশন তহবিল ১,১১, ৯৮, ৪৭১।
অ্যানুয়িটি প্ল্যানে ৪৪,৭৯,৩৮৮ টাকা।
বার্ষিক ৮ শতাংশ হারে ৬৭,১৯,০৮৩ টাকা।
মাসিক পেনশন ৪৪,৭৯৩ টাকা।

অ্যাকাউন্ট পরিচালনায় ফান্ড ম্যানেজার
এনপিএসকে সামাজিক নিরাপত্তা প্রকল্প বলে দাবি করা হয় সরকারি তরফে। এই স্কিমে অর্থ বিনিয়োগ করলে তা পেশাদার ফান্ড ম্যানেজারের মাধ্যমে পরিচালিত হয়ে যাকে। সরকারের দাবি অনুযায়ী এনপিএস-এ বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। বিশেষজ্ঞরা বলেন, এই স্কিমে বিনিয়োগের রিটার্ন নিশ্চিত। কেননা এনপিএস শুরু হওয়ার পর থেকে তা বাৎসরিক ১০ থেকে ১১ শতাংশ রিটার্ন দিয়ে এসেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications