LIC Policy: একটি প্রিমিয়ামে মাসে পেতে পারেন ১২০০০ টাকা পেনশন! একনজরে বিস্তারিত
LIC Policy: একটি প্রিমিয়ামে মাসে পেতে পারেন ১২০০০ টাকা পেনশন! একনজরে বিস্তারিত
দেশবাসীর বিমা পলিসি (Insurance policy) কেনার জন্য অন্যতম বিকল্প হল এলআইসি (LIC) । এলআইসির নির্দিষ্ট বয়সীদের জন্য নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। করোনা মহামারীর সময়ে বিমার প্রয়োজনীয়তার কথা মানুষ বুঝতে পেরেছেন। বিমা সংকটের সময়ে আর্থিক স্থিতিশীলতা দিতে পারে

এলআইসির জীবন সরল প্ল্যান (LIC's Jeevan Saral Plan)
পরিবারের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে এলআইসির জীবন সরল প্ল্যান হল অন্যতম নিরাপদ বিকল্প। এটি একটি এনডাউমেন্ট প্ল্যান। ৪০ বছর থেকে ৬০ বছর বয়সীরা এই স্কিমটি বেছে নিতে পারেন।
এলআইসির ওয়েবসাইট অনুসারে, আইআর ডিএআই-এর নির্দেশিকা অনুসারে এলআইসির জীবন সরল প্ল্যান একটি আদর্শ তাৎক্ষশ্রণিক বার্ষিক পরিকল্পনা। যা সব জীবন বিমাকারীর জন্য একই শর্তাবলী প্রযোজ্য। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই প্ল্যান কেনা যায়।

মাসে পাওয়া যেতে পারে ১২ হাজার টাকা
এলআইসির জীবন সরল প্ল্যানে বিনিয়োগকারীরা একটি মাত্র প্রিমিয়াম দিয়ে প্রতি মাসে ১২ হাজার টাকা করে পেতে পারেন। এরজন পলিসি হোল্ডার এই স্কিমের অধীনে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক পেনশন বেছে নিতে পারেন। পলিসিধারী কিংবা তার মনোনীত ব্যক্তির বয়স ৬০ বছর পেরিয়ে গেলে এই পেনশন পাওয়া যাবে। পলিসিধারী স্কিম শুরুর ৬ মাস পরে ঋণ নিতে পারবেন।এলআইসি সরল পেনশন যোজনার অধীনে বেছে নেওয়ার জন্য দুটি বিকল্প রয়েছে।

ক্রয়মূল্যের ১০০ শতাংশ রিটার্ন-সহ লাইফ অ্যানুইটি
পলিসির সুবিধা বিনিয়োগকারীদের মধ্যে সীমাবদ্ধ, যা পলিসিধারী জীবিত থাকা পর্যন্ত প্রতিমাসে পেতে পারেন। পলিসিধারীর মৃত্যুর ক্ষেত্রে নমিনি ১০০ সতাংশ রিটার্ন বিকল্পের সঙ্গে লাইফ অ্যানুইটিতে প্রিমিয়াম হিসেবে পাবেন।

যৌথ জীবনের শেষ পর্যন্ত পেনশন, পরে ক্রয়মূল্যের ১০০ শতাংশ ফেরত
দ্বিতীয় বিকল্পটি স্বামী-স্ত্রীর ক্ষেত্রে দ্বিতীয় জনের বেঁচে থাকা পর্যন্ত পেনশন হিসেবে পাওয়া যাবে। শেষ জীবিত ব্যক্তির মৃত্যুতে ক্রয় মূল্যের ১০০ শতাংশ ফেরত পাওয়া যাবে। এক্ষেত্রে নমিনি শেষ জীবিত ব্যক্তির মৃত্যুর পরে প্রিমিয়াম পাবেন।












Click it and Unblock the Notifications