অর্থনীতির দ্রুত বৃদ্ধির গল্পে সম্মতি আন্তর্জাতিক সংস্থার! লোকসভার আগে জোর বাড়ল মোদীর

ভারতের আর্থিক বৃদ্ধির গল্পে তাদের সম্মতি জানিয়েছে তিনটি আন্তর্জাতিক সংস্থা। শুধু বর্তমান বছরেই নয়, আগামী তিনবছরেও পৃথিবীর দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে উঠে আসছে ভারত।

ভারতের আর্থিক বৃদ্ধির গল্পে তাদের সম্মতি জানিয়েছে তিনটি আন্তর্জাতিক সংস্থা। শুধু বর্তমান বছরেই নয়, আগামী তিনবছরেও পৃথিবীর দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারতের উঠে আসা নিয়ে একাধিক আন্তর্জাতিক সংস্থার রিপোর্টও বের হয়েছে।

অর্থনীতির দ্রুত বৃদ্ধির গল্পে সম্মতি আন্তর্জাতিক সংস্থার! লোকসভার আগে জোর বাড়ল মোদীর

দাভোসে আইএমএফ-এর যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে বর্তমান আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৭.৩ শতাংশ হতে পারে বলে মন্তব্য করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্র সংঘের প্রকাশিত রিপোর্টে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৭.৪ হতে পারে বলে দেখানো হয়েছে।

আগেকার পেশ করা রিপোর্ট থেকে আইএমএফ ভারতের আর্থিক বৃদ্ধি দ্রুত হবে বলে দেখিয়েছে। ভবিষ্যৎবাণী অনুযায়ী ২০১৯-২০ সালে আর্থিক বৃদ্ধি আগেকার প্রস্তাব থেকে ০.১ শতাংশ বেশি হয়ে ৭.৫ শতাংশ হতে পারে। অন্যদিকে রাষ্ট্রসংঘের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সময়ে আর্থিক বৃদ্ধি আগেকার প্রস্তাব থেকে ০.২ শতাংশ বেশি হয়ে ৭.৬ শতাংশ হতে পারে।

এমাসের শুরুর দিকে বিশ্বব্যাঙ্কের তরফ থেকে ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধি ৭.৩ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল।

দেশের মাটিতেও সম্ভাব্য আর্থিক বৃদ্ধি নিয়ে বের হয়েছে নানা তথ্য। সেন্ট্রাল স্ট্যাটিস্টিকস অফিসের তরফ থেকে এই সম্ভাব্য বৃদ্ধি ৭.২ হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে আর্থিক বৃদ্ধি ৭.৪ শতাংশ হতে পারে জানানো হয়েছে।

২০২০-২১ সালের আর্থিক বৃদ্ধি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে আন্তর্জাতিক তিন সংস্থা। আইএমএফ, রাষ্ট্রসংঘ এবং বিশ্বব্যাঙ্কের ভবিষ্যৎবাণী হল যথাক্রমে ৭.৭, ৭.৪ এবং ৭.৫ শতাংশ।

বিশ্বের স্তরেও এই তিন আন্তর্জাতিক সংস্থা রিপোর্ট পেশ করেছে। তবে তা ভারতের মতো আশা ব্যাঞ্জক নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+