Three Cheapest EV Scooter: ফুল চার্জে ছুটবে ১৫০ কিমি! তিনটি সস্তার ইলেকট্রিক স্কুটারের খোঁজ

Three Cheapest EV Scooter: ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। আর এই চাহিদার কথা মাথায় রেখেই বহু সংস্থাই ইভি ভেইক্যাল তৈরিতে উদ্যোগী হয়েছে। একদিকে পরিবহণ খরচ কমাতে সাহায্য করবে অন্যদিকে পরিবেশবান্ধব। আগামীদিনে ইভি ভেইক্যাল মানুষের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে।

বিশেষ করে প্রত্যেকদিনের যাতায়াতে ইলেকট্রিক গাড়ি কিংবা স্কুটার এখন ভরসা। বাজারে এমন বহু ইভি স্কুটার (Electric Scooter) রয়েছে। কোনওটির রেঞ্জ বেশি আবার কোনওটির রেঞ্জ কম।

Three Cheapest EV Scooter

দামেরও অনেক পার্থক্য রয়েছে। ১৫০ কিমি রেঞ্জের মধ্যে সবথেকে সেরা ৩ ইলেকট্রিক স্কুটারের (Three Cheapest EV Scooter) খোঁজ রইল এই প্রতিবেদনে। সেই তিনটি ইভি স্কুটারের খুঁটিনাটি তথ্য রইল এই প্রতিবেদনে-

Three Cheapest EV Scooter: Ather 450X Gen 4

১৫০ কিমি রেঞ্জের মধ্যে সেরা একটি ইলেকট্রিক স্কুটার Ather 450X Gen 4। ইতিমধ্যে Ather ভারতের ইলেকট্রিক স্কুটারের (Three Cheapest EV Scooter) জগতে বড় জায়গা নিয়ে। এই স্কুটারে ডুয়েল ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যার মধ্যে ৩.৭ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। আরেকটি ব্যাটারি প্যাক আছে ২.৯ কিলোওয়াট আওয়ারের। সংস্থার দাবি, Ather 450X Gen 4 ১৫০ কিমি রেঞ্জ দেবে। প্রতি ঘণ্টায় ৯০ কিমি ছোটার ক্ষমতা রয়েছে নয়া এই স্কুটারের।

শুধু তাই নয়, ৩.৩ সেকেন্ডের মধ্যে ০-৪০ কিমি গতি তোলার ক্ষমতা রয়েছে Ather 450X Gen 4 ইভি স্কুটারটির (Electric Scooter)। ১৭.৭ সেমির একটি টিএফটি টাচস্ক্রিন রয়েছে। আছে একাধিক ফিচার। এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম ১,৪৯,৩৯৩ টাকা।

Three Cheapest EV Scooter: Dolphin Electric Scooter Keagle

ইলেকট্রিক ভেইক্যালের জগতে নয়া এন্ট্রি Dolphin Electric Scooter Keagle। এই ইলেকট্রিক স্কুটারটির রেঞ্জ ১২০ কিমি। অ্যামাজনের মতো ই-কমার্স স্টোরে পাওয়া যায় এই স্কুটার। ৬০ কিমি প্রতি ঘণ্টায় ছুটতে পারবে এটি। ফলে যে কোনও বয়সের ব্যক্তি এই ইলেকট্রিক স্কুটারটি চালাতে পারবে।

সিঙ্গল ডিস্ক ব্রেক, রিভার্স ফাংশান, কনভেনিয়েন্ট রিমোট কি, অ্যান্টি থেফট অ্যালার্মের মতো একাধিক আধুনিক ফিচার রয়েছে। শুধু তাই নয়, Dolphin Electric Scooter Keagle এর দামও অনেক কম। ৮০ হাজার টাকার মধ্যেই চলে আসবে এই স্কুটারটি (Electric Scooter)।

Three Cheapest EV Scooter: Flex Kinetic Green

Kinetic Green এনার্জি ইলেকট্রিক ভেইক্যালের (Electric Scooter) জগতে বিপ্লব এনেছে। সস্তার একাধিক ইভি স্কুটার (Three Cheapest EV Scooter) এনেছে সংস্থা। যার মধ্যে একটি Flex Kinetic Green। রেঞ্জ ১২০ কিমি। সর্বোচ্চ স্পিড ৭২ কিমি প্রতি ঘণ্টায়। মাত্র পাঁচ ঘণ্টাতেই নয়া Flex Kinetic Green চার্জ হয়ে যাবে। একাধিক রঙে কেনার অপশন দিয়েছে সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+