দশ বছর আগেকার AADHAAR-এর নথি কি ঠিক আছে? বিশেষ নির্দেশিকা জারি করল UIDAI
যাঁরা ১০ বছরের বেশি আগে আধার নম্বর পেয়েছেন কিন্তু নিজেদের সম্পর্কে তথ্য আপেডেট করেননি, তাঁদের সনাক্তকরণ এবং বসবাসের নথি আপজেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। এমনটাই জানানো হয়েছে ইউআইডিএআই-এর তরফ থেকে। এক বিবৃতিতে আধার নম্
যাঁরা ১০ বছরের বেশি আগে আধার নম্বর পেয়েছেন কিন্তু নিজেদের সম্পর্কে তথ্য আপেডেট করেননি, তাঁদের সনাক্তকরণ এবং বসবাসের নথি আপজেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। এমনটাই জানানো হয়েছে ইউআইডিএআই-এর তরফ থেকে। এক বিবৃতিতে আধার নম্বর ইস্যু করা সরকারি সংস্থা UIDAI বলেছে, অনলাইনে আপডেটের সুবিধা রয়েছে। এছাড়াও আধার কেন্দ্রগুলিতেও তা করা যেতে পারে।

UIDAI বলেছে, ১০ বছরের বেশি আগে যাঁদেরকে আধার নম্বর দেওয়া হয়েছিল এবং তা ইস্যুর পর থেকে কোনও তথ্য আপডেট করেননি, তাঁদের নথি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে এই তথ্য আপডেট বাধ্যতামূলক কিনা তা জানায়নি UIDAI।
প্রয়োজনীয় ফি দিয়ে আধারের জন্য সনাক্তকরণের নথি ও বসবাসের প্রমাণ আপডেট করা যায়। যা আধারের পোর্টালে কিংবা কাছের আধার কেন্দ্রে গিয়ে করা যায়। আধার প্রোগ্রামে আইরিস, আঙুলের ছাপ এবং ফটোগ্রাম থাকে।
UIDAI-এর বিবৃতিতে বলা হয়েছে, গত ১০ বছরের বেশি সময় ধরে ধার নম্বর কোনও ব্যক্তির সনাক্তকরণে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্প এবং পরিষেবায় আধার নম্বর ব্যবহার করা হয়।
যাতে সনাক্তকরণ এবং সরকারি সুবিধা পেতে শংসাপত্রে কোনও অসুবিধা না হয়, সেই কারণে এই আধারের তথ্য আপডেট করার জন্য বলা হচ্ছে।












Click it and Unblock the Notifications