PM Kisan Scheme-এর আওতায় স্বামী-স্ত্রী উভয়েই কি ৬০০০ টাকা পেতে পারেন, কৃষক হলেও সুবিধার বাইরে যাঁরা

PM Kisan Scheme-এর আওতায় স্বামী-স্ত্রী উভয়েই কি ৬০০০ টাকা পেতে পারেন, কৃষক হলেও সুবিধার বাইরে যাঁরা

পিএম কিষাণ সম্মাননিধি (pm kisan samman nidhi) যোজনার আওতায় সরকার কৃষকদের (farmers) আর্থিক সহায়তা করে থাকে। ২ হাজার টাকা করে তিন কিস্তিতে বছরে মোট ৬০০০ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। ইতিমধ্যে নবম কিস্তির টাকাও কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনেকের মধ্যে এই প্রকল্পের যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। যেমন কোনও পরিবারে স্বামী-স্ত্রী উভয়েই কি কিশাণ সম্মান নিধিতে সুবিধা নিতে পারেন, একনজরে দেখে নেওয়া যাক বিস্তারিত।

কারা সুবিধা পাবেন

কারা সুবিধা পাবেন

স্বামী-স্ত্রী উভয়েই পিএম কিষাণ নিধি যোজনার সুবিধা নিতে পারেন না। যদি কেউ এটা করেন, তাহলে সরকার তাঁকে ভুয়ো বলে চিহ্নিত করে, টাকা উদ্ধারের ব্যবস্থা করবে। এর বাইরেও এমন অনের নিয়ম রয়েছে, যা কৃষকদের এই প্রকল্পে অযোগ্য ঘোষণা করতে পারে। যদি কৃষক পরিবারের কেউ আয়কর দেন, তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ স্বামী-স্ত্রী কেউ যদি আগের বছর আয়কর প্রদান করে থাকেন, তাহলে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

যাঁরা এই সুবিধা পাবেন না

যাঁরা এই সুবিধা পাবেন না

যদি কোনও কৃষক তাঁর কৃষি জমি কৃষি কাজে ব্যবহার না করে অন্য কাজে ব্যবহার করেন, অন্যের জমিতে কাজ করা কৃষক অর্থাৎ নিজের জমিতে কাজ করেন না, তিনি এই সুবিধা পাবেন না। যদি কোনও কৃষক বাবা কিংবা দাদার জমিতে কাজ করেন, তাহলেও তিনি এই সুবিধা পাবেন না।

 আরও যাঁরা এই সুবিধার বাইরে

আরও যাঁরা এই সুবিধার বাইরে

যদি কেউ কৃষি জমির মালিক, কিন্তু তিনি সরকারি কর্মী কিংবা অবসরপ্রাপ্ত, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী হলে, এই ধরনের সুবিধা তাঁরা পারেন না। চিকিৎসক, আইনজীবী, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট বা তাঁদের পরিবারের সদস্যরাও এই সুবিধা পাবেন না। আয়কর প্রদানকারী পরিবারগুলিও এই প্রকল্পের সুবিধা পাবেন না।

পিএম কিষাণে রয়েছে পেনশনের সুবিধা

পিএম কিষাণে রয়েছে পেনশনের সুবিধা

পিএম কিষাণ স্কিমে একদিকে যেমন বছরে তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকে যায়, অন্যদিকে এই স্কিমে পেনশনের সুবিধাও রয়েছে। তবে তার জন্য, পিএম কিষাণ মানধন স্কিমে রেজিস্ট্রেশন করতে হবে। টাকা জমা দিতে না পারলেও যে টাকা সরকার কিস্তিতে দিচ্ছে সেই টাকা থেকে সর্বনিম্ন মাসে ৫৫ টাকা এবং সর্বোচ্চ মাসে ২০০ টাকা কেটে নেবে সরকার। যার মাধ্যমে বয়স ৬০ বছর পেরিয়ে গেলে মাসে মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে। ১৮ থেকে ৬০ বছর বয়সী যে কোনও কৃষক এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+