পেট্রোলে নয়, স্কুটার ছুটবে জলে! তাও আবার ১ লিটারে ৫৫ কিলোমিটার

১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম! ডিজেলের দামও প্রায় আকাশ ছোঁয়া। ভারতের পাশাপাশি গোটা বিশ্বজুড়েই বিকল্প শক্তির খোঁজ চলছে। এই অবস্থায় যদিও ইলেকট্রিক ফোর হুইলার কিংবা টু-হুইলারের চাহিদা বেড়েছে অনেকটাই।

বড় সংস্থাগুলির পাশাপাশি বহু স্টার্ট আপ এখন ইভি গাড়ি-বাইক কিংবা স্কুটার (Best Scooters in India) তৈরি করছে। কিন্তু এখনও সে অর্থে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের পরিকাঠামো তৈরি হয়নি।

রেঞ্জ এবং ব্যাটারি চার্জ হতেও অনেক সময় লেগে যাচ্ছে। ফলে বিক্রি বাড়লেও নানা রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রাহকদের। তাহলে উপায়!

Hydrogen Powered Scooters

55 কিমি পর্যন্ত রেঞ্জ

আশার আলো দেখাচ্ছে Bharat Mobility Global Expo 2024। একেবারে নতুন আবিষ্কার সামনে এনেছে এক সংস্থা। যা কিনা ইলেকট্রিকে ছুটবে না পেট্রোল কিংবা ডিজেলে ছুটবে। একেবারে নতুন ভাবনায় ছুটবে এবার স্কুটার (Best Scooters in India) ।

ওই সম্মেলনে Wardwizard Innovations and Mobility Limited হাইড্রোজেন পাওয়ার্ড স্কুটার (Hydrogen Vehicle Prototype) প্রকাশ্যে এনেছে। যা একবারে 55 কিমি পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। স্কুটার রয়েছে প্যাডেলও। প্রয়োজন পড়লে সাইকেলের মতো ব্যবহার করা যাবে।

হাইড্রোজেন ফুয়েলে কীভাবে ছুটবে?

WardWizard সংস্থাটি নতুন আবিষ্কার Bharat Mobility Global Expo 2024-এ প্রকাশ্যে (Best Scooters in India) এনেছে। যা কিনা হাইড্রোজেন ফুয়েক এবং ইলেকট্রোলাইজার টেকনোলজিতে ছুটবে। একেবারে নতুন প্রযুক্তি। তবে কনসেপ্ট স্কুটার। অন্যদিকে এই স্কুটার চালাতে প্রয়োজন ডিস্টিল ওয়াটারের প্রয়োজন পড়বে। এই বোতল ডিস্টিল ওয়াটারে এই স্কুটার ৫৫ কিমি পর্যন্ত ছুটতে সক্ষম।

বদলে যাবে স্কুটারের সংজ্ঞা

WardWizard সম্প্রতি A&S Power এর সঙ্গে একটি চুক্তি (Best Scooters in India) করেছে। যার মাধ্যমে নেক্সট জেনারেশন Li-ion সেল টেকনোলজি এবং GAJA Cells এর উপর কাজ করবে। আগামীদিনে টু-হুইলার জগতে এই স্কুটার বিপ্লব ঘটাবে বলে মনে মনে করা হচ্ছে।

বিশেষ করে হাইড্রোজেন ফুয়েল সেল কনসেপ্ট নেক্সট জেনারেশনের ইউজারদের জন্যে খুব গুরুত্বপূর্ণ হবে। তবে এখনও এই বিষয়ে আরও রিসার্চ এবং ডেভালোপমেন্ট প্রয়োজন বলে জানা গিয়েছে। ফলে এই স্কুটার (Best Scooters in India) বাজারে আসতে আরও বেশ কয়েকটা মাস সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+