Rules Change: শুক্রেই UPI এর নিয়মে বড় বদল! Phone Pay, Google Pay কিংবা পেটিএম ব্যবহার করলে পড়ুন
UPI Rules Change: UPI Lite ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! আগামীকাল শুক্রবার, অর্থাৎ ১লা নভেম্বর থেকেই ইউপিআই লাইট প্লাটফর্মে দুটি বড় বদল আসতে চলেছে। ফলে ইউজাররা অনেক বেশি পেমেন্ট করতে পারবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সম্প্রতি UPI Lite এর লেনদেনের লিমিট বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে যদি UPI Lite ব্যালেন্সের নির্ধারিত সীমার নীচে নেমে যায়, সেক্ষেত্রে অটো টপ আপের সুবিধা নিতে পারবেন গ্রাহকরা।
আর এই ব্যবস্থার মাধ্যমে UPI Lite এ আবার টাকা অ্যাড হয়ে যাবে। এক্ষেত্রে ম্যানুয়াল টপ-আপের প্রয়োজনীয়তা দূর হবে। শুধু তাই নয়, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) লাইটের সাহায্যে নির্বিঘ্ন পেমেন্টের সুবিধা মিলবে (UPI Rules Change)। কীভাবে কাজ করবে? পড়ুন বিস্তারিত প্রতিবেদনটি -

- UPI Rules Change: নতুন ফিচার কবে পাবেন?
UPI Lite এর অটো টপ আপ ফিচার আগামীকাল অর্থাৎ ১লা নভেম্বর থেকেই পাওয়া যাবে। UPI Lite একটি ওয়ালেট ইউজারকে UPI পিন না ব্যবহার করেই ছোট বড় লেনদেনের সুবিধা দিয়ে থাকে। এখন UPI Lite ব্যবহারকারীদের পেমেন্ট করার ক্ষেত্রে ওয়ালেট ব্যালেন্স ম্যানুয়ারি রিচার্জ করার প্রয়োজন হয়। কিন্তু নয়া আপডেটে অর্থাৎ অটো টপ আপ ফিচারে এই ব্যবস্থা থাকবে না। ন্যাশানাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI গত 27 অগাস্ট এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়। যেখানে UPI Lite এ অটো পে ব্যালেন্স ফিকচার দেওয়ার কথা জানিয়েছে।
- UPI Rules Change: UPI Lite ওয়ালেট নিয়ে বড় আপডেট
খুব শীঘ্রই UPI Lite এ নুন্যতম ব্যালেন্স সেট করতে পারবেন। যখনই ব্যালেন্স নির্ধারিত সীমার নিচে নেমে যাবে, আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার UPI Lite ওয়ালেট ফিল হয়ে যাবে। কত টাকা রিচার্জ তা ঠিক করে দেওয়া যাবে। একদিনে পাঁচবার ওয়ালেটে অটো টপ আপের সুবিধা পাবেন গ্রাহকরা।
NPCI এর বিজ্ঞপ্তি অনুযায়ী, UPI Lite ইউজারদের অটো পে ব্যালেন্সের সুবিধা আজ অর্থাৎ ৩১ অক্টোবর, ২০২৪ এর মধ্যে চালু করতে হবে। এরপরেই শুক্রবার থেকে অটো টপ আপ ফিচার ব্যবহার করা যাবে।












Click it and Unblock the Notifications