Budget 2025: কর ছাড় থেকে রেলে বিপুল বরাদ্দ, নির্মলার বাজেটে হতে পারে এই পাঁচ ঘোষণা
Budget 2025: প্রতীক্ষার অবসান। আর মাত্র কিছুক্ষণ। এরপরেই আর্থিক বাজেট পেশ করবেন নির্মলা সিতারমন। আজ শনিবার গোটা দেশের নজর থাকবে লোকসভার দিকে। মনে করা হচ্ছে নয়া এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রনে দিশা থাকবে,ম যা সাধারণ মানুষকে মূল্যস্ফীতি থেকে মুক্তি দেবে।
এছাড়াও এবার কর ছাড় নিয়ে বড়সড় ঘোষণা করা হতে পারে। যা সাধারণ বেতনভোগী কর্মচারীদের অনেকটাই চাপমুক্ত করবে। এছাড়াও এদিন আরও যে সমস্ত দিকে নজর থাকবে-
Budget 2025: বাজেটে হতে পারে এই পাঁচ ঘোষণা

New Rules from 1st February 2025: বাজেটের আগেই বদলে যাবে গ্যাসের দাম! আর কী কী বদল ঘটছে জানুন
Budget 2025: কর ছাড়ের আশা
আর্থিক দরকে ঠিক রাখতে এবং নাগরিকের উপর বোঝা কমাতে আয়কর নিয়ে বড় সিদ্ধান্ত নির্মলার বাজেটে থাকতে পারে। বছরে ১০ লাখ টাকা পর্যন্ত রোজগারে নাও দিতে হতে কর। এছাড়াও ১৫ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে আয়ের লোকেদের জন্যেও এবার বাজেটে থাকবে উপহার। মনে করা হচ্ছে করের হার ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমানো হতে পারে। তাতে অনেকটাই উপকার হবে সাধারণ মানুষের।
Budget 2025: ঘর কেনা হতে পারে সস্তা
মধ্যবিত্তের কথা মাথায় রেখেই হবে এবার বাজেট! মানুষের ছাদের ব্যবস্থা নিশ্চিত করতে আবাসে মূল্যসীমা নির্ধারিত করা হতে পারে। মেট্রো শহরে মূল্যসীমা ৪৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৭০ লাখ। অন্য শহরে ৫০ লাখ হতে পারে। এছাড়াও গৃহঋণের সুদের উপর করছাড় ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা হতে পারে।
Budget 2025: কমতে পারে জ্বালানির দাম
জ্বালানির দাম কমতে পারে। অন্যদিকে পেট্রোল ডিজেলের দামও কমতে পারে বলে মনে করা হচ্ছে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) জ্বালানির উপর থেকে আবগারি শুল্ক (Excise Duty) কম করার দাবি জানিয়েছে। আর তা যদি সরকার মেনে নেয় তাহলে পেট্রোল এবং ডিজেলের দাম কমবে।
Budget 2025: কর্মসংস্থানে জোর
দেশে বেকারত্ব বড় একটা চ্যালেঞ্জ। যা নিয়ে বার মোদী সরকারকে বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবারের নির্মলার বাজেটে দেশের তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের দিশা থাকতে পারে। ইন্টার্নশিপ প্রোগ্রাম ঘোষণার পাশাপাশি চাকরি কীভাবে পাওয়া যেতে পারে সেই সংক্রান্ত ঘোষণাও হতে পারে।
Budget 2025: রেলে বিশেষ নজর
ভারতীয় রেলের জন্য এবার বিপুল বরাদ্দ হতে পারে। দেশজুড়ে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। সেই কাজ দ্রুত শেষ করতে এবার রেলের জন্য বিপুল বরাদ্দ হতে পারে। একই সঙ্গে নতুন ট্রেন সহ বেশ কিছু নতুন ঘোষণা হতে পারে বলে গুঞ্জন।












Click it and Unblock the Notifications