Business Idea: জীবনের মোড় ঘুরিতে দিতে পারে এই তিন ব্যবসা! করা যাবে গ্রামে থেকেও
Business Idea: হু হু করে বাড়ছে সমস্ত জিনিসের দাম! অবসর সময়ে অনেকেই এখন দ্বিতীয় কোনও রোজগারের পথ খুঁজছেন। বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করছেন। যদিও বিভিন্ন ব্যবসায় প্রতিযোগিতা বাড়ছে। সমস্ত খরচ বাদ দিয়ে বাড়িতে খরচ তুলতে হিমশিম অবস্থা হচ্ছে।
তবে এমন তিন ব্যবসার খোঁজ রইল এই প্রতিবেদনে যা গ্রামে যদি শুরু করেন তাহলে মাসে মোটা অঙ্কের রোজগার পাকা। এই ব্যবসায় বিনিয়োগ বলতে খুবই কম। রইল তিন ব্যবসার (Business Idea) খুটিনাটি তথ্য-

Business Idea: অর্গ্যানিক চাষ
মানুষ এখন অনেক বেশি স্বাস্থ্য সচেতন। বিশেষ করে খাবারের ক্ষেত্রে তো বটেই। অগ্যানিক শাক-সবজি এখন অনেক বেশি বিক্রি হচ্ছে। খোলা বাজারে তো বটেই, অনলাইন বিভিন্ন অ্যাপেও বেশ চাহিদা আছে। খুব অল্প বিনিয়োগ করে সারমুক্ত শাক-সবজি চাষের ব্যবসা (Business Idea) শুরু করতে পারেন। মরশুম বুঝে চাষ করুন। তাতে ক্ষতি কম হবে। শুধু তাই নয়, গোটা বছর ধরে চাষ (Organic farming)
করলে মোটা অঙ্কের লাভ ঘরে তুলতে পারবেন।
Business Idea: ভেষজ চাষ
শুধু অর্গ্যানিক নয়, ভেষজ এবং বিভিন্ন ঔষধি জাতীয় গাছের ( Medicinal Plants Farming) চাহিদাও ব্যাপক রয়েছে। বিশেষ করে অ্যালোভেরা, তুলসি' জাতীয় গাছের ব্যাপক চাহিদা আছে। এই সমস্ত গাছ দিয়ে ওষুধ এবং বিভিন্ন বিভিন্ন বিউটি প্রোডাক্ট, ভেষজ ওষুধ তৈরি হয়।
গ্রামে যদি জায়গা থাকে এই চাষ করে মাসে মোটা অঙ্কের লাভ পাকা। যে কোনও পতঞ্জলি স্টোর কিংবা লোকাল দোকানের মাধ্যমে বিক্রি করতে পারবেন। পাশাপাশি আপনার ভেষজ গাছের চারার চাহিদা ব্যাপক আছে। ফলে নার্সারী তৈরি করেও তা বিক্রি করতে পারবেন।
Business Idea: ফুলের ব্যবসা
সারা বছরই ফুলের চাহিদা (Flower Farming) রয়েছে। পুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফুলের প্রয়োজন রয়েছে। ফুলের উৎপাদনেরকে কাজে লাগিয়ে ব্যবসা শুরু করতে চান, তাহলে গ্রামের থেকে ভালো জায়গা আর পাবেন না। গ্রামের মাটি অনেক বেশি উবর্ব। এই ব্যবসা শুরু করতে বিশেষ বিনিয়োগের প্রয়োজন হবে না। খুব অল্প বিনিয়োগ করে এই ব্যবসা (Business Idea) শুরু করা যেতে পারে।
গ্রাম কিংবা শহর, যেখানে যে ব্যবসাই (Business Idea) শুরু করবেন না কেন আগে মার্কেট সার্ভে করে নিন। তাতে ব্যবসা বাড়াতে আরও সহজ হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications