Cheapest Electric Scooter: 2024 Bajaj Chetak এর থেকেও সস্তা এই দুই স্কুটার! দাম লাখের মধ্যেই
Cheapest Electric Scooter: Chetak Premium এবং Urbane আপডেট ভার্সন লঞ্চ করেছে Bajaj। দীর্ঘদিন ধরেই 2024 Bajaj Chetak স্কুটারটির জন্যে অপেক্ষা ছিল বাজারে। বছর ঘুরতেই অর্থাৎ 2024 পড়তেই একের পর এক ইভি স্কুটারের উপর দিয়ে পর্দা উঠছে। পর্দা উঠেছে 2024 Bajaj Chetak এর উপর থেকেও।
একাধিক আকর্ষিণীয় রঙে নয়া এই ইভি স্কুটারটি বাজারে আসছে। তবে দাম কিছুটা হলেও বেশি। যদিও বাজারে এমন বেশ কিছু ইভি স্কুটার আছে যা Bajaj Chetak এর থেকে সস্তা এবং রেঞ্জও অনেক বেশি।

Cheapest Electric Scooter: 2024 Bajaj Chetak
চেতক EV-এর প্রিমিয়াম এবং আরবান ভেরিয়েন্টের দুটি স্কুটার লঞ্চ করেছে Bajaj। Premium -এ সিঙ্গল চার্জে 127 km পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ পাওয়া যাবে। অন্যদিকে Bajaj Chetak Urbane -এ- 115 km পর্যন্ত পাওয়া যাবে রেঞ্জ।
অন্যদিকে 2024 Bajaj Chetak এর এক্স শোরুম প্রাইস 1.35 লাখ টাকা। অন্যদিকে 2024 Bajaj Chetak Urbane এর দাম পড়বে 1.15 লাখ (এক্স-শোরুম প্রাইস) টাকা। 73 kmph টপ স্পিডে ছুটতে পারবে এই স্কুটার।
নতুন প্রজন্মের কথা মাথায় রেখে 2024 Bajaj Chetak এর একগুচ্ছ নতুন রঙ রাখা হয়েছে। আছে blue, grey, black এবং white। এছাড়াও Bajaj Chetak ইভিতে 3.2 kWh এর ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি ডিস্ক ব্রেক, 5 ইঞ্চির TFT কন্সল অ্যালয় হুইল সহ একাধিক ফিচার দেওয়া হয়েছে।
Cheapest Electric Scooter: Hero Electric Optima CX
Hero Electric Optima CX একেবারেই স্মার্ট একটি স্কুটার। এক্স শোরুম দাম পড়বে মাত্র 1.13 লাখ টাকা। মাত্র 4.5 ঘন্টাতেই ফুল চার্জ হয়ে যাবে এই স্কুটারটি।
চারটি আকর্ষণীয় রঙ যেমন Red, Grey, Blue এবং White রঙে কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। সামনে এবং পিছনে উভয় চাকাতেই ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। একবার চার্জ দিলে Hero Electric Optima CX স্কুটারটি 89 Km পর্যন্ত ছুটতে পারে। 1200 W এর হাই পাওয়ার পাওয়া যায় এতে। গ্রাহকরা Hero Electric Optima CX দুটি ভেরিয়েন্টে কেনার সুযোগ পাবেন।
Cheapest Electric Scooter: OLA S1 X
OLA এর S1 X একেবারে হাইস্পিড একটি স্কুটার। দীর্ঘ রাস্তায় 85 Kmph টপ স্পিডে ছুটতে পারে এই স্কুটার। সাধারণ চার্জারে 7.4 ঘন্টায় ফুল চার্জ হতে সক্ষম ওলার এই স্কুটারটি। সিঙ্গল চার্জারে এই স্কুটারটি 91 Km পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়।
OLA S1 X এর বেস ভেরিয়েন্টে 2 kWh এর ব্যাটারি দেওয়া হয়েছে। দাম (এক্স-শোরুম প্রাইস) মাত্র 97302 টাকা। তবে টপ ভেরিয়েন্ট OLA S1 X এর 3 kWh এর ব্যাটারি দেওয়া আছে। স্কুটারটির এক্স-শোরুম মূল্য 1.07 লক্ষ টাকা।












Click it and Unblock the Notifications