উপনির্বাচনে বিজেপি-র খারাপ ফলে শেয়ার বাজারে পতন কতটা, জানুন
ইতিবাচকভাবেই বৃহস্পতিবার শুরু হয় স্টক মার্কেট। সেনসেক্স প্রায় ২৫০ পয়েন্ট বৃদ্ধি পায় এবং নিফটি-র সূচক ১০,৬৫০-র উপরে চলে যায়।
ইতিবাচকভাবেই বৃহস্পতিবার শুরু হয় স্টক মার্কেট। বিএসই-এর সূচক ২৪৬ পয়েন্ট বেড়ে ৩৫০০০ মার্কের ওপরে উঠে যায়। ইতালিতে রাজনৈতিক অস্থিরতার কারণে সম্প্রতি বিনিয়োগকারীদের মধ্যে স্টক বিক্রির প্রবণতা দেখা যাচ্ছিল। বিশ্লেষকদের দাবি, এশিয়ার অন্যান্য স্টকমার্কেটের সহায়তা নিয়ে দেশীয় স্টকমার্কেটগুলি সেই ধাক্কাও সামলাতে পেরেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) বেঞ্চমার্ক ইনডেক্স নিফটি ৬১ পয়েন্ট বেড়ে ১০,৬৭৬ স্পর্শ করেছে। এই অগ্রগতির পেছনে মূলত রয়েছে ব্যাঙ্কিং, ফিনান্স এবং মেটাল স্টক। এদিন বাজার বন্ধের পর জানুয়ারি-মার্চ সময়ের জিডিপি বৃদ্ধির তথ্য জানানো হবে।

৫০-স্ক্রিপ্টের নিফটি ইনডেক্সে তেত্রিশটি স্টক পজিটিভ জোনে ট্রেড করছিল। শীর্ষে ছিল এইচডিএফসি ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, ওএনজিসি, টাটা স্টিল এবং কোল ইন্ডিয়া। প্রত্য়েকেই প্রায় ১ থেকে ৩ শতাংশ বেশি দামে স্টক বিক্রি করেছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ০.৬ শতাংশ, এইচডিএফসি ১.১ শতাংশ এবং বাজাজ হোল্ডিংস ০.৮ শতাংশ বেড়েছে।
গ্লোবাল রেটিং এজেন্সি মুডি ইনভেস্টর্স সার্ভিস, বুধবার ২০১৮ সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৩ শতাংশ হতে পারে বলে জানিয়েছে। এর আগে তাদের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ছিল ৭.৫ শতাংশ। এই পরিবর্তনের কারণ তেলের দাম বৃদ্ধি ও আর্থিক অবস্থার অবনতি, বলে জানিয়েছে তারা। তবে সংস্থাটি ২০১৯ সালের জন্য জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭.৫ শতাংশেই অপরিবর্তিত রেখেছে।
অনুমান করা হচ্ছে জানুয়ারী-মার্চ কোয়ার্টারেই ভারত আবার বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির অবস্থান ফিরে আসবে। চিনের ৬.৮ শতাংশ বৃদ্ধিকে ছাপিয়ে যাবে। এক সমীক্ষায় এই কোয়ার্টারের বার্ষিক বৃদ্ধি ৭.৩ শতাংশ হবে বলে আঙাষ মিলেছে। গত বছরের জুলাই-সেপ্টেম্বরের পর ব-দ্ধির বার এতটা বাড়েনি। ওই কোয়ার্টারের পরই সরকার আচমকা উচ্চ মূল্যের নোটগুলি বাতিল করে দেয়। এবছরের জানুয়ারী-মার্চ কোয়ার্টারের জন্য পূর্বাভাস দেওয়া হয়েছে ৬.৯ থেকে ৭.৭ শতাংশের মধ্যে।
সূচক বেড়েছে অন্য এশিয় বাজারগুলিরও। এসএসসিআই-এর জাপানের বাইরে এশিয়া-প্যাসিফিক ব্রডেস্ট শেয়ারের সূচক০.৫৬ শতাংশ বেড়েচে। এপ্রিলের থেকে শুরু হয়ে বুধবার এই সূচক সবচেয়ে দুর্বল ছিল।
ইতালির রাজনৈতিক অস্থিরতার কারণে ইউরো গত ১০ মাসের মধ্যে তার সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। এদিন তার থেকে বাজার কিছুটা বেরিয়ে এসেছে। বুধবার ইতালির স্টকগুলির ২.১ শতাংশ বৃদ্ধি হয়েছে। কিন্তু এটি ২০১৮ সালের সমস্ত লাভ ছেড়ে গিয়েছে। রাতারাতি ওয়াল স্ট্রিটে ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১.২৫ শতাংশ বেড়েছে এবং এসএন্ডপি ৫০০ -র দাম বেড়েছে ১.২৭ শতাংশ।
এনএসই-র প্রভিশনাল ডাটা অনুযায়ী ফরেন পোর্টফোলিও ইনভেস্টর (এফপিআই)-দের নেট সোল্ড শেয়ারের মূল্য ১,২৮৬.৯১ কোটি টাকা। ডোমেস্টিক ইন্সটিটিউশনাল ইনভেস্টর (ডিআইআই)-দের নেট পারচেস্ড শেয়ারের মূল্য ৪৯১.৪৬ কোটি টাকা।












Click it and Unblock the Notifications