Ninja ZR1000 কিংবা FZ1-কে টক্কর দেবে KTM 990 Duke! স্পেসিফিকেশন চমকে দেওয়ার মতো

New KTM 990 Duke: KTM লার্ভাসদের জন্যে দারুণ খবর! একেবারে নতুন ভাবে প্রকাশ্যে এল KTM 990 Duke। ইতালিতে EICMA 2023 নামে বিশেষ এক প্রদর্শনীতে এই বাইকটি প্রকাশ্যে এনেছে KTM Motor vehicle কোম্পানি।

ইঞ্জিন থেকে ডিজাইন, সবেতেই বদল আনা হয়েছে নয়া 990 Duke বাইকটিতে। সংস্থার দাবি, KTM-এর অন্যান্য বাইকগুলির মতোই এটিও ঝড় তুলবে নতুন প্রজন্মের কাছে।

 KTM 990 Duke

New KTM 990 Duke: স্পেশিফিকেশন

KTM 990 Duke বাইকটিতে শক্তিশালী ওভারহোল্ড LC8c ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা KTM 890 Duke R- বাইকটিতেও ব্যবহার করা হয়। কেটিএমের নয়া বাইকটিতে নতুন পিস্টন, কানেক্টিং রড এবং ক্র্যাঙ্কশ্যাফ্ট যুক্ত করা হয়েছে। ইঞ্জিন কিন্তু 947cc এর। ফলে দ্রুত গতিতে ছুটতে সক্ষম এই বাইক। পেরালাল টুইন, লিকুইড-কুলড ইঞ্জিন 9,500rpm-এ 123PS শক্তি এবং 6,750rpm-এ 103Nm টর্ক জেনারেট করে। 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে।

New KTM 990 Duke: সুরক্ষিত বাইক

সুরক্ষার বিষয়টিও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। নতুন KTM 990 Duke বাইকটির ফ্রন্টে চার পিস্টন রেডিয়ল মাউটেন্ড কেলিপার্সের সঙ্গে, ডুয়েল 300 mm এর আধুনিক এবং প্রযুক্তিনির্ভর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। অন্যদিকে পিছনে চাকায় 240 mm ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। নতুন 2024 KTM 990 Duke-এ সম্পূর্ণরূপে সামঞ্জস্যযোগ্য WP Apex আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং পিছনের মনোশক রয়েছে। সিটের উচ্চতা 825 mm -এর।

New KTM 990 Duke: ডিজাইন

KTM 990 Duke টি অনেক বেশি আকর্ষণীয়। তবে KTM এর অন্যান্য বাইকগুলির সঙ্গে বেশ কিছু মিল রয়েছে। নতুন 990 Duke-এ স্লিট ডিআরএল, প্রজেক্টার হেডল্যাম্প, তেলের ট্যাঙ্কের বেশ কিছুটা এক্সটেনশন রয়েছে। রাস্তায় KTM এর 990 Duke বাইকটি রাজ করবে। একেবারে দুটি নতুন রঙে পাওয়া যাবে এই বাইক। ইলেকট্রিক অরেঞ্জ এবং কালো। KTM 990 Duke এর ওজন মাত্র ১৭৯ কিলোগ্রাম। এছাড়াও আরও আধুনিক ফিচার রয়েছে এই বাইকে।

New KTM 990 Duke: ভারতে কবে লঞ্চ করবে

নতুন KTM 990 ভারতীয় বাজারে এখনই লঞ্চ করবে না বলেই খবর। গ্লোবাল মার্কেটে প্রথম বাইকটিকে লঞ্চ করা করাবে KTM Motor vehicle। এরপর সেটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে বলে খবর। নতুন KTM 990 Duke ভারতে লঞ্চ করলে, এই বাইকের সঙ্গে Kawasaki Ninja ZR1000, Honda CB1000R, Yamaha FZ1 এবং Suzuki GSX S1000-এর মতো স্পোর্টস বাইকের জোর টক্কর হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+