PM Kisan Samman Nidhi যোজনার টাকা ফেরত নিচ্ছে সরকার! জারি ৮১ হাজার নামের তালিকা
PM Kisan Samman Nidhi Yojana: ভুল পথে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনার সুবিধা ভোগ করছেন! এমন প্রায় ৮১ হাজার অযোগ্যের একটি তালিকা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে সেই তালিকা রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কগুলিকে পাঠিয়েও দেওয়া হয়েছে।
বিহার সরকারের তরফে সেই তালিকা পাঠানো হয়েছে। আর সেই তালিকা দেখে অযোগ্যদের কাছ থেকে টাকা দ্রুত ফেরত নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে একটি অভিযান চালানো হয়। সেই মতো এমন ৮১ হাজারের নাম উঠে আসা।

যারা এই যোজনার (Pradhan Mantri Kisan Samman Nidhi) লাভ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন নিয়ে যাচ্ছে।
- তদন্তে সামনে আসে কেলেঙ্কারি
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) নিয়ম অনুযায়ী, যোগ্য কৃষকদের নামের তালিকা তৈরি করতে হয় সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকেও। আর সেই নাম সরকারকে পাঠাতে হয়। সেই মতো সুবিধা ভোগীর ব্যাঙ্কে সরাসরি পৌঁছে যায় সরকারের টাকা।
সম্প্রতি এই যোজনা নিয়ে একটা অভিযান চালানো হয় বিহারে। আর তাতে দেখা যায় বিহারের ৮১,০০০ অযোগ্য কৃষকের অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। আর তা সামনে আসার পরেই শুরু হয়েছে বিতর্ক। আর এরপরেই জমা টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। ইতিমধ্যে নীতিশ কুমার সরকারের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।
- ৮১.৫৯ কোটি টাকা ফেরত নেওয়া হবে
নিউজ ১৮ হিন্দিতে প্রকাশিত খবর অনুযায়ী বিহার কৃষি দফতরের এই বিষয়ে উঠে পড়ে নেমেছে। অযোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট (PM Kisan Samman Nidhi Yojana) থেকে যাতে দ্রুত টাকা ফেরত নেওয়া যায় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি ইতিমধ্যে সেই কাজ শুরু করেছে। সে রাজ্যের ৮১ হাজার ৫৯৫ জন কৃষকের কাছ থেকে প্রায় ৮১.৫৯ কোটি টাকা ফেরত নেওয়া হবে। আর যদি ব্যাঙ্ক থেকে টাকা তোলা না যায় তাহলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির লেনদেন বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।
- ১০ কোটি টাকা ফেরত নেওয়া হয়েছে
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) মাধ্যমে ছোট এবং মাঝারি কৃষকদের সুবিধা প্রদান করা হয়। কেন্দ্রের গুরুত্বপূর্ণ একটি যোজনা। বছরে ৬০০০ টাকা দেওয়া হয় এই যোজনায়। তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে চলে যায় এই টাকা।
কিন্তু এই যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। আর সেই শর্তকে অমান্য করেই বিহারে এই কেলেঙ্কারি ঘটেছে। এখনও পর্যন্ত অযোগ্য কৃষকদের অ্যাকাউন্ট থেকে ১০ কোটি টাকা ফেরত নেওয়া হয়েছে। বিভিন্ন কারন খতিয়ে দেখার পরেই এই কৃষকদের তলিকা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications