চলতি অর্থবর্ষেই হতে চলেছে ৫জি স্পেকট্রামের নিলাম

সোমবার দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে স্পেকট্রামের মূল্য নির্ধারণ, নিলাম সহ একাধিক বিষয়ে সংস্কারের বার্তা দিলেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। টেলিকম দুনিয়ায় রেডিও ওয়েভ সহ ৫জি পরিষেবার অতিরিক্ত দাম নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন তিনি।

৫জি স্পেকট্রামের মূল্যে সংস্কারের ভাবনা সরকারের

সারা দেশের টেলিকম ইন্ডাস্ট্রি বর্তমানে যে সমস্যা ও প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেই বিষয়ে সরকার বিশেষ ভাবে ভাবিত বলে এদিন মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি বলেন '৫জি স্পেকট্রামের নিলাম চলতি অর্থবর্ষেই করা হবে। একইসাথে মোবাইল স্পেকট্রামের মূল্যেও সরকার বেশ কিছু হেরফের করতে চলেছে।’

গত বছর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) ৪জি সার্ভিস সহ মোট টেলিকম ফ্রিকোয়েন্সিগুলির প্রায় ৮,৬৪৪ মেগাহার্টজ নিলামের প্রস্তাব করেছিল। যার মোট বেসিক মূল্য প্রায় ৪.৯ লক্ষ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে আর্থিক মন্দার ভারে ডুবে থাকা টেলিকম ইন্ডাস্ট্রি তা মাত্রাতিরিক্ত বলে চিহ্নিত করে।

পাশাপাশি এই প্রসঙ্গ টেনে টেলিকম দুনিয়ার সঙ্গে যুক্ত কিছু শিল্পপতি দেখান ভারতে যখন মোবাইল স্পেকট্রাম নিয়ে শোরগোল অব্যহত তখন দক্ষিণ কোরিয়া, স্পেন, যুক্তরাজ্য এবং ইতালির মতো দেশগুলিতে নিলামে ৫জি ব্যান্ডের গড় মূল্য প্রতি মেগাহার্টজ পিছু মাত্র ৮৪ কোটি টাকা। যদিও ট্রাইয়ের প্রস্তাবিত মূল্য অনুযায়ী ওই একই ব্যান্ডের জন্য ভারতে প্রতি মেগাহার্টজ পিছু খরচ প্রায় ৪৯২ কোটি টাকা, যা ওই দেশ গুলির তুলনায় প্রায় পাঁচ থেকে ছয় গুণ বেশী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+