ভোডাফোন-আইডিয়া একত্রিকরণে আপত্তি নেই টেলিকম মন্ত্রকের, বিস্তারিত জানুন
একটি সূত্রের খবর দিন কয়েকের মধ্যেই ভোডাফোন আর আইডিয়া সেলুলারের একত্রিকরণে অনুমোদন দিয়ে দেবে ভারতের টেলিকম মন্ত্রক।
একটি সূত্রের খবর দিন কয়েকের মধ্যেই ভোডাফোন আর আইডিয়া সেলুলারের একত্রিকরণে অনুমোদন দিয়ে দেবে ভারতের টেলিকম মন্ত্রক। জানা গেছে, মন্ত্রকের সচিব অরুণা সুন্দররাজন-সহ মন্ত্রকের কোনও পক্ষেরই এই একত্রিকরণে আপত্তি নেই। এখন শুধুমাত্র যোগোযোগ মন্ত্রী মনোজ সিনহার স্বাক্ষরই বাকি।

মন্ত্রীর স্বাক্ষর হলেই ওই অনুমোদন পত্র সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জ-সহ যাবতীয় বকেয়াই মামলাধীন হওয়ায় এই মুহুর্তে সরকারকেও সংস্থাগুলির তরফে কোনও অর্থ দিতে হবে না। একত্রিকরণের সময় শুধু চলতি যা বকেয়া আছে সংস্থাদুটিকে সেগুলি মেটাতে হবে।
ওয়ান টাইম স্পেকট্রাম চার্জও আপাতত দিতে না হলেও এর জন্য ব্যাঙ্ক গ্যারান্টি দাবি করতে পারে টেলিকম মন্ত্রক বলে জানা যাচ্ছে। আইডিয়া সেলুলারকে এ বাবদ প্রায় ২০ থেকে ২৫ বিলিয়ন টাকা দিতে হতে পারে। ব্যাঙ্ক গ্যারান্টি দাবি করা হলে আইডিয়া তার বিরোধইতা করবে বলেই মনে করা হচ্ছে।
জুলাইয়ের এক তারিখ থেকেই সংস্থাদুটি এক সঙ্গে কাজ শুরু করতে চাইছে। সেক্ষেত্রে এমাসের মধ্যেই একত্রিকরণ প্রক্রিয়া সাড়তে হবে। আগামী ২৬ জুন কোম্পানির এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং(ইজিএম)-এ নাম পরিবর্তন-সহ অন্যান্য বহু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications