থাই ব্যবসায়ীর হাতে মিস ইউনিভার্স প্রতিযোগিতা! বিনিময় মূল্য জানলে চমকে যাবেন
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা হাতে পেলেন থাইল্যান্ডের এক মহিলা ব্যবসায়ী। তবে শুধু তার খ্যাতি ব্যবসায় সীমাবদ্ধ নেই তিনি সেলিব্রিটি মিডিয়া টাইকুন এবং তৃতীয় লিঙ্গের অধিকার আন্দোলনের এক সাহায্যকারী। তিনিই ২০ মিলিয়ন ড
এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা হাতে পেলেন থাইল্যান্ডের এক মহিলা ব্যবসায়ী। তবে শুধু তার খ্যাতি ব্যবসায় সীমাবদ্ধ নেই তিনি সেলিব্রিটি মিডিয়া টাইকুন এবং তৃতীয় লিঙ্গের অধিকার আন্দোলনের এক সাহায্যকারী। তিনিই ২০ মিলিয়ন ডলারে মিস ইউনিভার্সকে কিনে নিয়েছেন। এবারই প্রথমবার যেখানে মিস ইউনিভার্স প্রতিযোগিতার আযোজন করতে চলেছেন এক মহিলা।

জাকপং আনে জাকরাজুটাটিপ জেকেএম গ্লোবাল গ্রুপের সিইও এবং সব চেয়ে বড় শেয়ার হোল্ডার। তিনি থাইল্যান্ডের একজন সেলিব্রিটি, রিয়েলিটি শো করে থাকেন। এছাড়াও তিনি অভিনয় জগতের সঙ্গেও যুক্ত। তিনি নিজে তৃতীয় লিঙ্গে মহিলা হিসেবে নিজের অভিজ্ঞতা সম্পর্কে স্পষ্টবাদী। সমাজে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মর্যাদার অধিকার এবং সুযোগ তৈরি করতে লাইফ ইন্সপায়ার়্ ফর থাইল্যান্ড ফাউন্ডেশনও স্থাপন করেছেন।
মিস ইউনিভার্স প্রতিযোগিতার অধিগ্রহণ সম্পর্কে তিনি বলেছেন সংস্থার পোর্টফোলিওতে শক্তিশালী এবং কৌশলগত সংযোজন। জাকপং বলেছেন, মিস ইউনিভার্সের বিষয়বস্তু, লাইসেন্সিং, মার্চেন্ডাইজিং-সহ এশিয়ায় তা প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। বুধবার তাঁর অধিগ্রহণের খবরের পরে সংস্থার শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে যায়।
মিস ইউনিভার্স হল বার্ষিক সৌন্দর্য প্রতিযোগিতা, ১৯৯৬ ও ২০০২ সালে যার আয়োজন ডোনাল্ড ট্রাম্পের সহ-মালিকানাধীন ছিল। এই সৌন্দর্য প্রতিযোগিতা ৭১ বছর ধরে চলে আসছে। বর্তমানে এই প্রতিযোগিতা ১৬৫ টি দেশে চালু রয়েছে।












Click it and Unblock the Notifications