ইলন মাস্কের সঙ্গে বৈঠকে 'মাস্টারস্ট্রোক' মোদীর! এই রাজ্যেই জমি খুঁজছে টেসলা! তৈরি হবে গাড়ি, বিপুল বিনিয়োগ
Tesla EV Car India: খুব শীঘ্রই ভারতের মাটিতে তৈরি হবে টেসলার (Tesla) ইলেকট্রিক গাড়ি (Electric Vehicle (EV)! ইতিমধ্যে কারখানা তৈরি করতে জমির খোঁজও শুরু হয়ে গিয়েছে। আর এই তালিকায় প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টেসলার তরফে সে রাজ্যের বিভিন্ন লোকেশন খতিয়ে দেখা হচ্ছে।
এমনকী সংশ্লিষ্ট রাজ্যের সরকারের সঙ্গেও কথাবার্তা শুরু করেছেন বিশ্বের অন্যতম মার্কিন গাড়ি প্রস্তুতকারী সংস্থার আধিকারিকরা (Tesla EV Car India) । সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহেই আমেরিকা সফরে টেসলা কর্তা ইলন মাস্কের (Elon Musk)সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

যেখানে মহাকাশ থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। আর সেই বৈঠকেই ভারতের মাটিতে টেসলার (Tesla EV Car India) বিনিয়োগের বিষয়টি ওঠে বলে দাবি প্রকাশিত খবরে। জানা যায়, আমদানি করা ইভিতে কম শুল্ক সহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় চেয়েছিলেন ইলন মাস্ক।
তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকের পরেই বিজেপি শাসিত মহারাষ্ট্রের দিকেই এখন নজর টেসলার। খবরে আরও দাবি, পুনের থেকেও মহারাষ্ট্রে বিশেষ নজর সংস্থার। টেসলার বহু সাপ্লায়ার রয়েছে দেশের এই বাণিজ্য নগরে। ফলে ব্যবসা বাড়াতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে সংস্থা। আর তাই মহারাষ্ট্রকে পাখির চোখ করেই ময়দানে নামতে চান মাস্ক, এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
টেসলার বিপুল বিনিয়োগ যাতে কোনও ভাবেই হাতছাড়া না হয় সেজন্য ময়দানে নেমে পড়েছেন ফড়নবীশ সরকারও। জানা যাচ্ছে, পুনের কাছে চিখালি ( Chikhali) এবং চাকান (Chakan) এই দুই জায়গা টেসলাকে সরকারের অফার করা হয়েছে বলেও দাবি। বলে রাখা প্রয়োজন, চাকানে (Chakan) গাড়ি প্রস্তুতের ক্ষেত্রে বিশাল হাব ( automobile manufacturing hub) তৈরি হয়েছে।
যেখানে Mercedes-Benz, Tata Motors, Mahindra & Mahindra, Volkswagen এর মতো একাধিক বড় সংস্থা বিপুল বিনিয়োগ করেছে। তৈরি হচ্ছে গাড়ি। এমনকি Bajaj Auto চাকানে ব্যাপক বিনিয়োগ করেছে। আর সেখানেই টেসলাকে জমি মহারাষ্ট্র সরকার দিতে চায় বলে খবর।
যদি এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। সবটাই আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। অন্যদিকে টেসলার তরফেও জানানো হয়েছে প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আর তা দেখেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বলে রাখা প্রয়োজন, টেসলা ভারতের মাটিতে বিনিয়োগ করলে অর্থনীতিতে দেশ চাঙ্গা হবে তাই নয়, বিপুল কর্মসংস্থানের পথ খুলে যাবে বলেও মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications