Bank: শীঘ্রই সুখবর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্মীদের জন্য ! বিপুল বেতন বৃদ্ধির পাশাপাশি কাজের দিন কমানোর প্রস্তাব

Bank: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মীদের জন্য আরও ভাল দিন আসতে চলেছে। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মীদের বেতন ১৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে। পাশাপাশি তাদের সাপ্তাহিক কাজের দিনও কমতে চলেছে।

ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে বারোতম দ্বিপক্ষীয় আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই অবস্থায় খুব তাড়াতাড়ি দুটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

প্রকাশিত খবর অনুযায়ী, আইবিএ জানিয়েছে, এই প্রথম ১৫ শতাংশ বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই অবস্থায় ১৫ থেকে ২০ শতাংশ বেতন বৃদ্ধির সুবিধা পেতে পারেন কর্মীরা। যা বেশ কয়েক বছরের মধ্যে সেরা।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আইবিএ-র মধ্যে বেতন নিয়ে চুক্তির মেয়াদ ২০২২-এর পয়লা নভেম্বর শেষ হয়েছে। এরপর থেকে বেতন বৃদ্ধি নিয়ে ব্যাঙ্ক ইউনিয়ন এবং আইবিএ-র মধ্যে আলোচনা চলছে। বেতন বৃদ্ধি ও সপ্তাহে পাঁচ দিনের কাজ নিয়ে আলোচনা চূড়ান্ত হলে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এর আগে ২০২০ সালের জুলাইয়ে প্রায় আটলক্ষ পঞ্চাশ হাজার ব্যাঙ্ককর্মীর বেতন ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

এব্যাপারে বলে রাখা প্রয়োজন সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি দীর্ঘদিনের। এব্যাপারে ব্যাঙ্ক ইউনিয়নগুলিও সরব দীর্ঘদিন ধরে। এই মুহূর্তে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলিতে ছুটি। যদি সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি মেনে নেওয়া হয়, তাহলে একদিকে যেমন মাসে দুদিন ছুটি বেশি পাবেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা, অন্যদিকে বাকি পাঁচদিনের জন্য ব্যাঙ্কের কাজের সময় বাড়বে ৩০ থেকে ৪৫ মিনিট।

সারা দেশে লক্ষ লক্ষ ব্যাঙ্ক কর্মীর বেতন বৃদ্ধির পাশাপাশি সপ্তাহে দুদিন ছুটি অনুমোদন করতে পারে অর্থমন্ত্রক। কেননা আইবিএ এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে চুক্তির পরে তা পাঠানো হবে অর্থমন্ত্রকে। অর্থমন্ত্রকের অনুমোদনের পরে নতুন নিয়ম কার্যকর হবে। যা ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ হতে পারে।

সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কে কাজের বিরোধিতায় চেক জমা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে বলছেন অনেকেই। তবে পাল্টা ব্যাঙ্ক ইউনিয়নগুলির তরফে বলা হচেছে চেকের ব্যবহার ক্রমেই হ্রাস পাচ্ছে। সাধারণ মানুষ ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাকে বেছে নিচ্ছেন। অন্যদিকে বিমা কোম্পানি, বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে সপ্তাহের পাঁচ দিন কাজ হয়। সেক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদেরও সেই সুবিধা দেওয়া সঠিক পদক্ষেপ হবে বলেই দাবি ইউনিয়নগুলির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+