Railway Rules: রেললাইন কিংবা স্টেশনে রিলস বানানোর আগে সাবধান! হতে পারে জেল যাত্রা

Railway Rules: নতুন প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় হয়েছে ফেসবুক রিলস (Reels)। এর সঙ্গেই রয়েছে সেলফি! বাজার হোক কিংবা রেল স্টেশন! যেখানে সেখানে রিলস বানাতে দেখা যাচ্ছে ছেলে-মেয়েদের। এমনকি প্রাণহাতে করেও রিলস বানানো চলছে। যা ক্রমশ মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে।

কিন্তু জানেন কি সব জায়গাতে রিলস (Reels) বানানো যায় না। এমনকি সেলফি পর্যন্ত তোলা যায় না। আর সেই তালিকায় রেলওয়ে (Indian Rail) প্লাটফর্ম এবং রেল লাইন রয়েছে। ফলে এই সমস্ত জায়গাতে রিলস কিংবা সেলফি তোলার আগে সাবধান হয়ে যান!

Railway Rules

Railway Rules- কি বলছে রেলের নিয়ম?

রেলের নিয়ম অনুসারে বিনা অনুমতিতে রেলওয়ে প্লাটফর্ম কিংবা রেল লাইনে কোনও ধরনের ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করা যায় না। কার্যত দণ্ডনীয় অপরাধ। ফলে রেলওয়ে প্লাটফর্ম কিংবা রেলওয়ে স্টেশনে যদি কোনও ধরনের ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করা হয় আর যদি রেল পুলিশ হাতেনাতে ধরে তাহলে সমস্যা বাড়তে পারে। রেলের তরফে নতুন করে সেলফি কিংবা রিল বানানো নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে।

Railway Rules- ধরা পড়লে কড়া ব্যবস্থা

নর্থ-ইস্টার্ন রেলওয়ে ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি টুইট করেছে। যেখানে সাধারণ মানুষকে সাবধান করা হয়, রেলের নিয়ম ১৯৮৯ ধারা ১৪৫ এবং ১৪৭ অনুযায়ী রেল লাইন কিংবা প্লাটফর্মে সেলফি তোলা সম্পূর্ণ ভাবে অপরাধ। আর তা করতে গিয়ে ধরা পড়লে ১০০০ টাকা ফাইন এবং ৬ মাস পর্যন্ত জেলের সাজা হতে পারে বলে টুইটে জানানো হয়েছে। শুধু সেলফিই নয়, রিল না বানানোর কথাও জানানো হয়েছে। রেল লাইন কিংবা প্লাটফর্মে এহেন কাজ করে শুধুমাত্র আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে তা নয়, জীবনকেও বিপদের মুখে টেকে দেওয়া হচ্ছে বলে রেলের তরফে বার্তায় জানানো হয়েছে।

Railway Rules

Railway Rules- একের পর এক দুর্ঘটনা ঘটছে রেলে

যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভাইরাল হতে বিভিন্ন সময়ে কখনও চলন্ত ট্রেনে তো কখনও লাইনে নানা ধরনের কারসাজি করতে দেখা গিয়েছে। আর তা করতে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু ভাইরাল হওয়ার নেশায় জীবন ঝুঁকি নিয়েই চলছে ভিডিও বানানো। তা সে রিলস বা অন্য কিছু। আর এই প্রবণতা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় রেলের তরফে বারবার বার্তা দেওয়া হলেও কোনও কাজ হচ্ছে না। যদিও এই অবস্থায় কড়া বার্তা দেওয়া হল ভারতীয় রেলের তরফে।

যদিও এরপরেও কি ভিডিও বানানো থেকে সরে আসবে ছেলে-মেয়েরা! তা নিয়ে অবশ্য সন্দেহ রেলের আধিকারিকরাই। যদিও আগের থেকে অনেক বেশি এখন নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি রেলের। রেল পুলিশ এবং জিআরপিকেও এই বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+