Suzuki V-Strom 800DE launched: BMW F850 GS-কে টক্কর দেবে সুজুকির নয়া এই বাইক! দাম চমকে দেবে কিন্তু
Suzuki V-Strom 800 launched: Suzuki রাইডার জন্য বড় খবর! ভারতের বাজারে লঞ্চ করেছে সংস্থার প্রিমিয়াম অ্যাডভেঞ্চার বাইক Suzuki V-Strom 800DE। যদিও এই বাইক মধ্যবিত্তের আয়ত্তের বাইরে। এক্স শোরুম প্রাইস প্রায় ১০.৩০ লাখ টাকা।
নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটি ভারতে V-Strom 650-এর জায়গায় লঞ্চ করা হয়েছে। যা ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য উপলব্ধ রয়েছে। রাইডাররা V-Strom 800DE অ্যাডভেঞ্জার বাইকটি তিনটি আকর্ষণীয় রঙে কেনার সুবিধা পাবেন। একনজরে দেখে নিন এই বাইকে (V-Strom 800DE) আর কী কী সুবিধা আছে?

Suzuki V-Strom 800DE: সাসপেনশন এবং ব্রেকিং সিস্টেম
Suzuki V-Strom 800DE প্রিমিয়াম অ্যাডভেঞ্চার বাইকটিতে ২২০ মিমি ট্রাবেল এবং 220 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির সাসপেনশন সিস্টেম দেওয়া হয়েছে। সামনে এবং পিছনে ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে ডিস্ক ব্রেকের মাধ্যমে পাওয়ার কন্ট্রোল রার অপশন দেওয়া হয়েছে। 21-ইঞ্চি সামনের এবং 17-ইঞ্চি পিছনের স্পোক হুইলগুলি নজর কাড়বে।
Suzuki V-Strom 800DE: ইলেকট্রনিক্স
Suzuki V-Strom 800DE বাইকটিতে রাইড মোড, গ্রেবল মোডের সঙ্গে ট্রাকশন কন্ট্রোল রাইড, রাইড-বাই-ওয়্যার, অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন বঙ্গ আরপিএম অ্যাসিস্টের সুবিধা পবেন গ্রাহকরা। এছাড়াও পাঁচ ইঞ্চির টিএফটি স্ক্রিনের মাধ্যমে একগুচ্ছ সুবিধা পাবেন রাইডাররা। যা অনেক দামী বাইকেও থাকে না।
Suzuki V-Strom 800DE: ইঞ্জিন স্পেসিফিকেশন
Suzuki V-Strom 800DE প্রিমিয়াম অ্যাডভেঞ্চার বাইক। সংস্থার অন্যতম বাইকগুলির মধ্যে এটি একটি। V-Strom 800DE -তে 776cc এর প্যারালাল টুইন ইঞ্জিন দেওয়া হয়েছে। যা কিনা 83 bhp পাওয়ার এবং 78 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। এর ইঞ্জিন 6-স্পিড গিয়ারবস্কের সঙ্গে যুক্ত করা হয়েছে। Suzuki এর নয়া V-Strom 800DE সরাসরি BMW F850 GS এবং Triumph Tiger 900-এর মতো বাইককে টক্কর দেবে।
এই বিষয়ে (V-Strom 800DE) আরও জানতে Suzuki এর যে কোনও ডিলার কিংবা ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications