Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hydrogen Scooter: হাইড্রোজেনে ছুটবে Suzuki এর Burgman! কবে আসছে ভারতের বাজারে?

Hydrogen Scooter: দিনে দিনে বাড়ছে পেট্রোলের দাম! এই অবস্থায় বিকল্পের পথে হাঁটছে বাইক-গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। আর এর মধ্যেই একেবারে নতুন রূপে Burgman প্রকাশ্যে আনল Suzuki। এবার Burgman স্কুটারটি চলবে হাইড্রোজনে।

চলতি মাসেই জাপানের একটি সম্মেলনে স্কুটারটি প্রকাশ্যে আনা হবে। তবে এই মুহূর্তে Suzuki এর তরফে হাইড্রোজেন ইঞ্জিন (Hydrogen Scooter) তৈরি নিয়ে যাবতীয় গবেষণা এবং ডেভালোপমেন্ট চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

Hydrogen Scooter

Hydrogen Scooter: কী বলছে সংস্থা

জানা গিয়েছে, Suzuki এর Burgman এর স্কুটার (Hydrogen Scooter) ইতিমধ্যে বাণিজ্যিক ভাবে প্রকাশ্যে আনা হয়েছে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই Burgman এর ইলেকট্রিক ভার্সন নিয়ে আসবে। তবে ওই জাপানের ওই সম্মেলনে Burgman 400 ABAS স্কুটারটিতে 70 MPa হাইড্রোজেন ট্যাঙ্ক এবং হাইড্রোজেন ইঞ্জিন রেখে প্রদর্শিত করা হবে। তবে সংস্থার তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে Suzuki এর তরফে কিছু জানানো হয়নি। এমনকি কবে স্কুটারটিকে বাণিজ্যিক ভাবে কবে প্রকাশ্যে আনা হবে তাও সংস্থার তরফে জানানো হয়নি।

Hydrogen Scooter: কেমন ডিজাইন

তবে জানা গিয়েছে, ডিজাইনের ক্ষেত্রে Suzuki এর Burgman হাইড্রোজেন, ইলেকট্রিক-পেট্রোল ভেরিয়েন্টের (Hydrogen Scooter) মতোই দেখতে হবে। এমনকি ক্ষমতার দিক থেকেও বৈদ্যুতিক স্কুটার 125-cc এর সমান হবে বলেও জানা গিয়েছে।

Hydrogen Scooter: টু-হইলার নিয়ে কাজ করছে একাধিক সংস্থা

হাইড্রোজেনে চলবে স্কুটার কিংবা বাইক নিয়ে কাজ করছে Suzuki প্রথম সংস্থা নয়। ভারতের বাজারে মার্কিন বাইক প্রস্তুতকারী সংস্থা টাইটন ইলেকট্রিক হাইড্রোজেন (Hydrogen Scooter) চালিত টু-হইলার স্কুটার তৈরি করা নিয়ে কাজ করছে।

ওই টু-হইলার ১৭৫ কিমি পর্যন্ত রেঞ্জ দেবে বলে সংস্থার দাবি। এমনকি টিভিএসও হাইড্রোজেন স্কুটার তৈরি করতে গবেষণা চালাচ্ছে। ইতিমধ্যে পেটেন্টের জন্যে আবেদনও জানানো হয়েছে। আর এর মধ্যেই Hydrogen Burgman প্রকাশ্যে আনতে চলেছে Suzuki।

Hydrogen Scooter: পেট্রোলের বিকল্প

অন্যদিকে সিএনজি বাইক (Bajaj CNG Bike) আনার কথা জানিয়েছে বাজাজ অটো। ইতিমধ্যে এই বিষয়ে বাজাজ অটো কাজ করছে বলেও জানানো হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময় বাজাজের সিএনজি বাইক ভারতের রাস্তায় দেখা যেতে পারে। অর্থাৎ পেট্রোলের বিকল্প হিসাবে ইলেকট্রিক টু-হইলার নিজের জায়গা শক্ত করলেও আগামিদিনে হাইড্রোজেন (Hydrogen Scooter) এবং সিএনজিতে টু-হইলার চলবে তা স্পষ্ট হয়ে যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+