Sukanya Samriddhi Yojana: মাত্র ২৫০ টাকা বিনিয়োগ! সুরক্ষিত থাকবে ঘরের লক্ষ্মীর ভবিষ্যৎ
Sukanya Samriddhi Yojana: বাড়ির ছোট্ট 'লক্ষ্মী'দের নিয়ে চিন্তার শেষ থাকে না অভিভাবকদের! বিশেষ করে আজকাল দিনে পড়াশোনা থেকে যাবতীয় খরচ ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে। ফলে কন্যা সন্তানের জন্মের পর থেকেই সঞ্চয়ের পথেই হাঁটতে হয় অভিভাবকদের।
বিশেষ করে ভবিষ্যতের কথা ভেবেই এই সঞ্চয়! কিন্তু আলমারিতে টাকা রাখলেই তো হবে না। প্রয়োজন সঠিক বিনিয়োগ। আর তা যদি হয় সরকারের কোনও স্কিমে!

Sukanya Samriddhi Yojana: কীভাবে এই স্কিমে বিনিয়োগ করবেন?
একাধিক সুরক্ষা প্ল্যান রয়েছে কেন্দ্রীয় সরকারের। যার মধ্যে জনপ্রিয় একটি যোজনা স্কিম সুকন্যা সমৃদ্ধি যোজনা। যা অনেক বেশি নিরাপদ। এই স্কিম ২০১৫ সালে শুরু করা হয়েছিল। দেশের কয়েক লাখ মানুষ এই স্কিমে বিনিয়োগ করে ইতিমধ্যে লাভবান হয়েছেন। কিন্তু কীভাবে এই স্কিমে বিনিয়োগ করবেন? সমস্ত তথ্য রইল এই প্রতিবেদনে?
Sukanya Samriddhi Yojana: কত টাকা সুদ দেওয়া হয়
সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি ছোট সঞ্চয় স্কিম। দীর্ঘমেয়াদী কথা মাথায় রেখে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। সরকারি যোজনা হওয়াতে অনেক বেশি সুরক্ষিত এবং নিরাপদ এই স্কিম। টাকা চোট হওয়ার কোনও জায়গা নেই। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমে ৮ শতাংশ সুদের হার রয়েছে।
Sukanya Samriddhi Yojana: ২৫০ টাকাতেও অ্যাকাউন্ট খোলা যায়
এই স্কিমে মাত্র ২৫০ টাকাতেও অ্যাকাউন্ট খোলা যায়। তবে এই স্কিমের ম্যাচিউরিটি পিরিয়ড ২১ বছরের হয়। মেয়ের নামে অভিভাবককে এই যোজনার মাধ্যমে মোট ১৫ বছরের জন্যে বিনিয়োগ করতে হবে। তবে ছয় বছর ধরে, সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ ছাড়াই কন্যার অ্যাকাউন্ট চালু থাকে। যা অন্য কোনও যোজনাতে এই সুবিধা পাওয়া যায় না।
Sukanya Samriddhi Yojana: ৫০ শতাংশ পর্যন্ত জমানো টাকা তোলার সুযোগ
২১ বছর পর্যন্ত এই স্কিমে বিনিয়োগ করা যেতে পারে। এটাই চূড়ান্ত সময়সীমা। তবে মেয়ের বয়স ১৮ বছর হলে এই স্কিম থেকে তাঁর শিক্ষার জন্যে ৫০ শতাংশ পর্যন্ত জমানো টাকা তোলার সুযোগ রয়েছে। যে কোনও পোস্ট অফিস কিংবা ব্যাঙ্কে গিয়ে এই স্কিমের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়।
সুকন্যা সমৃদ্ধি যোজনাতে খাতা খোলার ক্ষেত্রে আয়কর ট্যাক্সে 80C ছাড় পাওয়া যায়। এছাড়াও এই স্কিমের মাধ্যমে নানা সুবিধা পাওয়া যায়। ফলে আজই এই স্কিমে খুলে ফেলুন এই অ্যাকাউন্ট।












Click it and Unblock the Notifications