Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sukanya Samriddhi Yojana: প্রতিমাসে এক হাজার-দু'হাজার-তিনহাজার টাকার বিনিয়োগে কত রিটার্ন?

Sukanya Samriddhi Yojana: যে কোনও ভারতীয় তাদের দশ বছরের কম বয়সী কন্যা সন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ শুরু করতে পারেন। এই প্রকল্পে সুদের হার ৭.৬ শতাংশ। বার্ষিক সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫০ টাকা বিনিয়োগে কর ছাড় পাওয়া যায়।

সুকন্যা সমৃদ্ধি যোজনায় ১৫ বছরের জন্য টাকা জমা করা যেতে পারে। কন্যার বয়স ২১ বছর হলে এই প্রকল্পের ম্যাচিওরিটি হয়। কন্যা সন্তানের জন্য যত ছোট বয়সে বিনিয়োগ করা যাবে, তত তাড়াতাড়ি বেশি টাকা রাখতে সক্ষম হবেন সেই কন্যার অভিভাবকরা।

Sukanya Samriddhi Yojana

যদি কোনও অভিভাবক কন্যার জন্মের কিছুদিন পর থেকেই সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ শুরু করেন, তাহলে ২১ বছর বয়সের সময় ভাল পরিমাণ টাকা তার জন্য জমাতে পারবেন। এবারের আলোচনা প্রতিমাসে যথাক্রমে এক হাজার, দুই হাজার, তিন হাজার এবং পাঁচ হাজার টাকার বিনিয়োগে কত রিটার্ন পাওয়া যাবে।

  • ১০০০ টাকার বিনিয়োগে কত রিটার্ন?

যদি মাসে হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে বছরে হবে ১২ হাজার টাকা। সুকন্যা সমৃদ্ধির ক্যালকুলেটর অনুসারে, ১৫ বছরে মোট বিনিয়োগ হবে ১,৮০,০০০ টাকা। সুদ পাওয়া যাবে ৩,২৯, ২১২ টাকা। এইভাবে মেয়াদপূর্তিতে পাওয়া যাবে ৫,০৯,২১২ টাকা।

  • ২০০০ টাকার বিনিয়োগে কত রিটার্ন?

যদি কোনও অভিভাবক মাসে ২ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে বার্ষিক বিনিয়োগ ২৪ হাজার টাকা। মোট বিনিয়োগের পরিমাণ ৩,৬০,০০০ টাকা। সুদ ৬,৫৮,৪২৫ টাকা। মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে ১০, ১৮,৪২৫ টাকা।

  • ৩০০০ টাকার বিনিয়োগে কত রিটার্ন?

যদি প্রতি মাসে ৩ হাজার টাকা করে বিনিয়োগ করা হয়, তাহলে বার্ষিক বিনিয়োগের পরিমাণ ৩৬ হাজার টাকা। মোট বিনিয়োগ ৫,৪০,০০০ টাকা। সুদ থেকে আয় ৯, ৮৭, ৬৩৭ টাকা। মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে ১৫, ২৭,৬৩৭ টাকা।

  • ৪০০০ টাকার বিনিয়োগে কত রিটার্ন?

মাসে ৪ হাজার টাকা করে বিনিয়োগে বার্ষিক বিনিয়োগ ৪৮ হাজার টাকা। ১৫ বছরে মোট বিনিয়োগ ৭,২০,০০০ টাকা। সুদ থেকে আয় ১৩,১৬,৮৫০ টাকা। মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে ২০, ২৬,৮৫০ টাকা।

  • ৫০০০ টাকার বিনিয়োগে কত রিটার্ন?

মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করলে বছরে বিনিয়োগের পরিমাণ ৬০ হাজার টাকা। ১৫ বছরে বিনিয়োগের পরিমাণ ৯,০০,০০০ টাকা। সুদ থেকে পাওয়া যাবে ১৬, ৪৬, ০৬২ টাকা। মেয়াদ পূর্তিতে পাওয়া যাবে ২৫, ৪৬, ০৬২ টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+