Stock Market Update: সেনসেক্সে ১১৯ পয়েন্ট বৃদ্ধি, নিফটি ২৪৪০০-র ওপরে
শুক্রবার বাজার খোলার পর থেকে শেয়ার মার্কেট ইতিবাচক দিকেই যাত্রা করেছে। বিএসই সেনসেক্স ১১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮০,১৫৮-তে শুরু হয়েছে। অন্যদিকে নিফটি ৫০ সূচক ১৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪৪২৩-তে পৌঁছেছে।
বিএসই সেনসেক্সে এদিন টেক মাহিন্দ্রা ৫৩ পয়েন্ট কমেই শুরু করেছে। এছাড়াও নিচের দিকে রয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মারুতি এবং এলঅ্যান্ডটি। অন্যদিকে ভারতী এয়ারটেল ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড় যেগুলি ওপরের দিকে রয়েছে সেগুলি হল টিসিএস, টাটা স্টিল, ইনফোসিস, কোটাক ব্যাঙ্ক।

ভারতে বর্তমান শেয়ার বাজারের অন্যতম বৈশিষ্ট্য হল উদ্বেগের মধ্যেও বাধা অতিক্রম করা। শেয়ার বাজারে বড় ক্যাপগুলি মোটামুটি মূল্যবান এবং মধ্য ও ছোট ক্যাপগুলি অত্যন্ত মূল্যবান। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ মেয়াদি বিনিয়োগকারীদের উচিত হবে বাজার নিচে নামলেই বড় ক্যাপগুলি কেনার চেষ্টা করা।
এফপিআইগুলি আবারও বিক্রেতা হয়ে উঠেছে। যদি এফপিআই বিক্রি ডিআইআই কেনার সঙ্গে মিলে যায়, তাহলে বড় ক্যাপগুলির ওপরে আরও চাপ সৃষ্টি করতে পারে।
বিশ্বের বাজারগুলির মধ্যে এদিন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ার সূচক ওপরের দিকেই খুলেছে। হংকংয়ের হ্যাং সেং ১.১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জাপানের নিক্কে শুক্রবার সকালে ০.১৯ শতাংস বৃদ্ধি পেয়েছে।
তবে, এস অ্যান্ড পি ৫০০ ওয়াল স্ট্রিটে ০.৫১ শতাংশ হ্রাস পেয়েছে। ন্যাসডাক ০.৯৩ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে রায়েল ২০০০, ১.২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিন সকাল ১০.১৫ নাগাদ সেনসেক্স ৪৯৫.৬৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮০.৫৩৫.৪৭-এর ব্যবসা করেছে। অন্যদিকে নিফটি ১৮০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৪,৫৮৬.১০-এ ব্যবসা করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications