Stock Market Update: নিমেষে বিনিয়োগকারীরা হারালেন চার লক্ষ কোটি টাকা! সেনসেক্সের বড় পতনের পিছনে কারণগুলি কী
Stock Market Update: শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স বড় পতনের মুখে পড়েছে। আমেরিকায় বৃদ্ধি নিয়ে উদ্বেগ, এশিয়ার বাজারে পতনের কারণে ওয়াল স্ট্রিটে বিক্রি বন্ধ হওয়ার পরে শুক্রবার নিফটি ও সেনসেক্স তীব্রভাবে নিম্নমুখী হয়েছে।
বাজার খোলার পরেই ব্যাঙ্কিং, অটো, আইটি ও এনার্জির স্টকগুলি নিম্নগামী হয়। বিএসই সেনসেক্স ৮১৪ পয়েন্ট কমে ৮১,০২৬-এ গিয়ে ট্রেড শুরু করে। অন্যদিকে নিফটি ৫০.২৮২ পয়েন্ট কমে ২৪,৭২৮-এ গিয়ে দাঁড়ায়।

নিমেষে হারিয়ে গিয়েছে ৪.২৬ কোটি টাকা
নিমেষে বাজার থেকে হারিয়ে যায় ৪.২৬ কোটি টাকা। বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন ৪.২৬ লক্ষ কোটি টাকা কমে গিয়ে দাঁড়ায় ৪৫৭.৩৬ কোটি টাকা।
সেনসেক্সের পতনে বড় কারণগুলি
- মার্কিন বাজারে পতন
বৃহস্পতিবার মার্কিন অর্থনীতিতে বৃদ্ধি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় শেয়ার বাজারে পতন লক্ষ্য করা গিয়েছে। তারপরে ভারতের ইক্যুইটি বাজার মার্কিন বাজারের সেই সংশোধন অনুসরণ করেছে। বৃহস্পতিবার ডাও জোন্সের ইন্ডিস্ট্রিয়াল অ্যাভারেজ ১.৫৭ শতাংশ কমে যায়। নাসড্যাক কম্পোজিট ২.৭৬ শতাংশ কমে যায়।
- এশিয়ার বাজারেও পতন
আমেরিকায় আর্থিক বৃদ্ধি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় সেখানকার শেয়ার বাজারে পতনের প্রভাব পড়ে এশিয়ার শেয়ারবাজার গুলিতেও। জাপানের বইরে এশিয়া-প্যাসিফিক শেয়ারের এমএসসিআই বিস্তৃত সূচক এশিয়ার প্রথম বাণিজ্যে ০.৮ শতাংশ হ্রাস পেয়েছে। জাপানের নিক্কেইতেও চার বছরের মধ্যে সব থেকে দৈনিক পতন লক্ষ্য করা গিয়েছে।
- জ্বালানির দাম বৃদ্ধি
মধ্যপ্রাচ্যের প্রধান উৎপাদন অঞ্চলে সম্ভাব্য সরবরাহ ব্যাহত হওয়ার উদ্বেগের মধ্যে শুক্রবার তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্টের ক্রুড ফিইউটার ৬২৩ সেন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮০.১২ ডলারে পৌঁছেছে। সেখানে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচার ৬১ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ৭৬.৯২ ডলারে পৌঁছেছে।
- পশ্চিম এশিয়ার উত্তেজনা
তেহেরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াহের মৃত্যুর পর পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যা প্রভাব পড়েছে শেয়ার বাজারে।












Click it and Unblock the Notifications