রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার! নিফটি আর সেনসেক্সের নতুন মাইলফলক

দেশের শেয়ার বাজারের সূচক নিফটি ও সেনসেক্স আবারও নতুন শিখর ছুঁড়েছে। এদিন মুম্বই সেনসেক্স প্রথমবারের জন্য ৮১ হাজার অতিক্রম করে গিয়েছে। সারা দিনে সেনসেক্স প্রায় ৭৫০ পয়েন্ট বৃদ্ধি পায়। অন্যদিকে নিফটি ২৪৮০০ পেরিয়ে যায়।

আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগের মধ্যে ভারতের শেয়ার বাজারে এদিন বড় উত্থান দেখা গিয়েছে।

share market

কেন্দ্রীয় সরকার আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের জন্য পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। সরকারের হাতে এই মুহূর্তে ব্যাঙ্কের ৪৫.৫ শতাংস শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ৩০৫ শতাংশ বিক্রি করা হতে পারে।

অন্যদিকে, এদিন ইনফোসিস ৫২ সপ্তাহের শীর্ষে পৌঁছে যায় এদিন। ইসফোসিসেস শেয়ার মূল্য এদিন ১.৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। এছাড়াও টিসিএস-সহ আইটি শেয়ারগুলির দাম এদিন বৃদ্ধি পেয়েছে।

যেভাবে বেড়েছে সেনসেক্স

  • বৃহস্পতিবার, ১৮ জুলাই সেনসেক্স প্রথমবারের মতো ৮১ হাজারে গণ্ডি অতিক্রম করে।
  • এর আগে ৩ জুলাই সেনসেক্স প্রথমবারের মতো ৮০ হাজারে গণ্ডি অতিক্রম করে।
  • ২০০৬-এর ৬ ফেব্রুয়ারি ১০ হাজার পয়েন্টে পৌঁছয়। তারপর তা ২০ হাজারে যেতে সময় নেয় ৪৩৪ দিন। সেই সময় বাজারে মূলধন ছিল ১২.৬ লক্ষ কোটি টাকা।
  • তারপর ৩০ হাজার পয়েন্টে পৌঁছতে ১৮২২ দিন সময় নেয়। সেই সময় বাজারে মূলধন ছিল ২৬.৪ লক্ষ কোটি টাকা।
  • ২০২১-এর জানুয়ারিতে সূচক পৌঁছয় ৬০ হাজারে। সেই সময় মার্কেট ক্যাপ ছিল ১০০ লক্ষ কোটির।
  • তারপর তা ৭০ হাজারে পৌঁছতে সময় নেয় ৫৪৮ দিন।
  • এরপর ৮০ হাজারে পৌঁছতে সময় নেয় মাত্র ১৩৮ দিন। এর মধ্যে বাজারে মূলধন ১৩৭ লক্ষ কোটি টাকা বেড়েছে।
  • বিশেষজ্ঞরা বলছেনবিনিয়োগকারীদের আস্থার প্রতিফলনেই সেনসেক্স ও নিফটির অসাধারণ পারফরমেন্স। তাঁরা বলছেন, বর্তমানে এই গতি অব্যাহত থাকবে। কারণ সামনের ত্রৈমাসিকে দেশে ভাল বর্ষার আশা করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে এবং বিশ্বব্যাপী আর্থিক উন্নয়নের দিকেও নজর রাখতে হবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যা কিনা বাজারকে দৌড়ে কিংবা ধাক্কা খাওয়ায় বড় ভূমিকা নিয়ে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+