চার দিন পরে নিচে নামলেও শেয়ার বাজার ৬০ হাজারের ওপরে থাকায় কিছু ক্ষতি পুনরুদ্ধার! ব্যাঙ্কের শেয়ারের দাম বৃদ্ধি
সেনসেক্স ৬০ হাজারের ওপরে রয়েছে। নিফটি রয়েছে ১৮ হাজারের ওপরে। এই অবস্থাতেই বুধবার বাজার বন্ধ হয়েছে। এই দুই মানদণ্ডই দু-সপ্তাহের মধ্যে তাদের বৃহত্তম ইন্ট্রাডে পতন নথিভুক্ত করেছে। এশিয়ার বাজারগুলির যেমন খারাপ অবস্থা, অন
সেনসেক্স ৬০ হাজারের ওপরে রয়েছে। নিফটি রয়েছে ১৮ হাজারের ওপরে। এই অবস্থাতেই বুধবার বাজার বন্ধ হয়েছে। এই দুই মানদণ্ডই দু-সপ্তাহের মধ্যে তাদের বৃহত্তম ইন্ট্রাডে পতন নথিভুক্ত করেছে। এশিয়ার বাজারগুলির যেমন খারাপ অবস্থা, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতিও সমস্যায় রেখেছে।

দিনের শুরুতে দুটি সূচক বেশ কিছুটা কমে গেলেও পরবর্তী সময়ে তার পুনরুদ্ধার হয়। বিশ্লেষকরা বলেছেন, সকালের সেল-অফের পরে বাজারহুলি তার বেশিরভাগ হারানো জায়গা ফিরে পেয়েছে। অন্যদিকে নিফটি ১৮ হাজারের ওপরে গিয়ে থেমেছে। সারা বিশ্বেই বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের হার বৃদ্ধির টাইমলাইন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
নিফটির আইটি সূচক ৩.৪ শতাংশ কমেছে। সেখানে আইটি পরিষেবা জায়ান্ট ইনফোসিস এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেসের দামে পতন হয়েছে প্রায় ৪.৫ এবং ৩.৪ শতাংশের মতো।
বিশ্লেষকরা বলছেন, নিফটির জন্য সব থেকে বড় অনুঘটক এবং দিক নির্দেশ ২০-২১ সেপ্টেম্বর মানিটারি পলিসি নিয়ে বৈঠকের ওপরে নির্ভর করছে।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বৃদ্ধির হারের কারণে মুদ্রাস্ফীতির বৃদ্ধির মোকাবিলায় ভারত অন্য দেশগুলির থেকে ভাল অবস্থানে রয়েছে। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিক অংশগ্রহণও দেশিয় বাজারের পক্ষে সুবিধা হয়েছে।
এদিন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টক ২.৫ শতাংশ বেড়েছে। ইনডাসইন্ড ব্যাঙ্কের স্টক বেড়েছে ৪.৫ শতাংশ। সব মিলিয়ে নিফটিতে ব্যাঙ্কের সূচক বেড়েছে ১.৩ শতাংশের মতো।
সেনসেক্সে এদিন যে সব কোম্পানির শেয়ারের দাম বেশি বেড়েছে তার মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন, এনটিপিসি, কোটাক ব্যাঙ্ক, টাটা স্টিল, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক।
জাপানের নিক্কেই ২.৬ শতাংশ নেমে গিয়েছে। জাপানের বাইরে এশিয়া প্যাসিফিক শেয়ারগুলির এমএসসিআই সূচক ২.২ শতাংশ কমেছে।












Click it and Unblock the Notifications