শেয়ার বাজারে মন্দা, বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিরা হারালেন ১৩৪ বিলিয়ন ডলার, শীর্ষে জেফ বেজোস
শুক্রবার শেয়ার বাজারে মন্দার কারণে ভারতের শেয়ার বাজার থেকে মুছে গিয়েছিল সাড়ে চারলক্ষ কোটি টাকা। আর সেদিনই ওই একই কারণে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের মোট সম্পদ ১৫.২ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। সব মিলিয়ে বিশ্বের প্রথম ৫০০ ধনী ব্যক্তির মোট সম্পদ কমেছে ১৩৪ বিলিয়ন ডলারের বেশি।
ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইন্ডেক্স অনুসারে অ্যামাজন ডটকম ইনকর্পোরেটেডের শেয়ারের মূল্য ৮.৮ শতাংশ হ্রাস পায়। যে কারণে বেজোসের মোট সম্পদ ১৯১.৫ বিলিয়ন ডলারে নেমে আসে। একদিনে তাঁর সম্পদের পরিমাণে বড় হ্রাসের এটি হল তৃতীয় ঘটনা।

গত ২০১৯-এর ৪ এপ্রিল অ্যামাজনের সহ প্রতিষ্ঠাতা বিবাহ বিচ্ছেদ মামলার মীমাংসা করতে গিয়ে সম্পদ ৩৬ বিলিয়ন ডলার কমে। এরপর ২০২২-এর ২৯ এপ্রিল শেয়ার ১৪ শতাংশকমে যাওয়াতেও সম্পদের পরিমাণ কমে।
নাসডাক ১০০ সূচক ২.৪ শতাংশ কমে যাওয়ার প্রভাব পড়েছে এলন মাস্ক ও ওরাকেল কর্পোরেশনের ল্যারি এলিসন ও অন্যদের ওপরেও। সম্ভাব্য ফেডারেল রিজার্ভ রেট কমানোর অনিশ্চয়তা এবং সেইসঙ্গে কিছু বেশি উপার্জনের হতাশায় সূচককে নিচের দিকে নামিয়েছে। এই ঘটনা মাত্র তিন সপ্তাহের মধ্যে দুই ট্রিলিয়নের বেশি সম্পদকে মুছে দিয়েছে।
২০২২-এর এপ্রিলের পর থেকে অ্যামাজন শেয়ারের দামে সব থেকে বড় হ্রাস হল। সাম্প্রতিক সময়ে অ্যামাজন বলেছিল স্বল্প মেয়াদি লাভের খরচেও এআইতে বড় খরচ চালিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করেছে।
তবে শুধু জেফ বেজোসই নন, শুক্রবার মার্ক জুকারবার্গ, সের্গেই ব্রিন ও ল্যারি পেজ-প্রত্যেকের লোকসান চিন বিলিয়ন ডলারের বেশি। ব্লুমবার্গের সম্পদ সূচক অনুসারে টেক টাইকুনরা শুক্রবার হারিয়েছেন ৬৮ বিলিয়ন ডলার।
জেফ বেজোস এই বছরের শুরু থেকেই অ্যামাজনের শেয়ার বিক্রি শুরু করেছেন। ফেব্রুয়ারিতে নয় দিনে তিনি প্রায় ৮.৫ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন। ব্লুমবার্গের হিসেব অনুযায়ী অতিরিক্স শেয়ার বিক্রি তাঁর মোট আয় প্রায় ১৩.৫ বিলিয়ন ডলারে নিয়ে আসবে।












Click it and Unblock the Notifications