মোবাইল নম্বর কি বদলে গিয়েছে? তাহলে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার প্রক্রিয়া ধাপে ধাপে জেনে নিন
মোবাইল নম্বর কি বদলে গিয়েছে? তাহলে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার প্রক্রিয়া ধাপে ধাপে জেনে নিন
আধার কার্ড (aadhaar card) ভারতীয়দের অঙ্গ হয়ে উঠেছে। সব জায়গাতেই লাগছে আধার কার্ড। এছাড়া ব্যাঙ্কের কোনও কাজ কিংবা সরকারি বা বেসরকারি কোনও কাজ সম্ভব নয়। সেই কারণে সবারই আধার কার্ড সংক্রান্ত্র সব তথ্য জানা জরুরি। এছাড়াও মোবাইল নম্বরের (mobile number) সঙ্গে আধার কার্ড সংযুক্ত থাকাটাও জরুরি। কেননা কোনও কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসে। সেই কারণে যদি কেউ মোবাইল নম্বর পরিবর্তন করেন, তাহলে তা আধার নম্বরের সঙ্গে খুব তাড়াতাড়ি সংযুক্ত করে নেওয়া উচিত।

আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর জরুরি
mAadhaar অ্যাপ ইনস্টল করতে গেলে প্রথমে কোনও ব্যক্তির রেজিস্টার্ড মোবাইল নম্বর জিজ্ঞাসা করা হয়। কিন্তু যদি কারও মোবাইল নম্বর ( যা আধার কার্ডে রয়েছে) পরিবর্তন হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি আধার কার্ড যাচাই করার জন্য ওটিপি পাবেন না। সেই পরিস্থিতিতে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর পরিবর্তন করা জরুরি। কোনও ব্যক্তি তাঁর কাছে থাকা বর্তমান মোবাইল নম্বরটিকে আধারের সঙ্গে সংযুক্ত করতে পারেন। সেই প্রক্রিয়াটি খুব একটা কঠিন নয়।

যেতে হবে আধার রেজিস্ট্রেশন কেন্দ্রে
যদি কারও মোবাইল নম্বর বন্ধ হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে কিংবা পরিবর্তিত হয়েছে সেক্ষেত্রে কেউ যদি অন্য একটি নম্বর আধারের সঙ্গে যুক্ত করতে চান তাহলে সেই ব্যক্তিকে আধার নথিভুক্তি কেন্দ্রে যেতে হবে।

আধারে নতুন ফোন নম্বর যেভাবে সংযুক্ত করা যাবে
১) প্রথমে কাউকে আধার রেজিস্ট্রেশন কেন্দ্রে যেতে হবে।
২) সেখান থেকে ফোন নম্বর লিঙ্ক করার জন্য একটি ফর্ম নিতে হবে।
৩) এই ফর্মটিতে আধার সংশোধন ফর্ম বলা হয়। এতে নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে সঠিত তথ্যই দেওয়া উচিত।
৪) ফর্ম পূরণ করে সেখানে থাকা কর্মীরে ২৫ টাকা ফি-সহ জমা দিতে হবে।
৫) এরপর সেই ব্যক্তিকে একটি স্লিপ দেওয়া হবে, সেই স্লিপে আপডেট রিকোয়েন্ট নম্বর থাকবে। সেই নম্বরের সাহায্যে কেউ পরীক্ষা করে দেখতে পারবেন, নতুন ফোন নম্বরটি আধারের সঙ্গে সংযুক্ত হল কিনা।
৬) তিন মাসের মধ্যে আধার নতুন মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। যখন আধারে নতুন মোবাইল নম্বর সংযুক্ত হয়ে যাবে, সেই সময় ওই নম্বরে ওটিপি আসবে।
৭) সেই ওটিপি ব্যবহার করে কোনও ব্যক্তি অলনাইনে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।

ট্রোল ফ্রি নম্বরে স্টেটাস জানা যাবে
ইউআইডিএআই-এর ট্রোল ফ্রি নম্বর 1947 -এ কল করে কোনও ব্যক্তি নতুন মোবাইল নম্বরকে আধারের সঙ্গে সংযুক্ত করার স্টেটাস জানতে পারবেন।












Click it and Unblock the Notifications