Startup Ideas For Women: বাড়ির ছাদে কমলা লেবু চাষ, দিশা দেখাচ্ছেন বাংলার এই শিক্ষক! মোটা রোজগারের সুযোগ
Startup Ideas For Women: কার্যত দেশজুড়ে ক্রমশ বাড়ছে বেকারত্বের জ্বালা। বাংলাতেও এর প্রভাব রয়েছে। ক্রমশ ছোট হচ্ছে চাকরির বাজার। সরকারি জায়গায় তো বটেই, বেসরকারি ক্ষেত্রগুলিতেও ক্রমশ চ্যালেঞ্জ বাড়ছে। এর সঙ্গেই বর্তমানে যুক্ত হয়েছে কর্মী ছাঁটাই। একাধিক সংস্থা ব্যায় কমাতে কর্মী ছাঁটাই'য়ের পথ নিচ্ছে। এই অবস্থায় কার্যত বেকারদের স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন এক শিক্ষক।
শুধু চাকরি করে নয়, কৃষিক্ষেত্রে স্বনির্ভর হয়ে কীভাবে বাংলার যুবকরা নিজের পা'য়ে দাঁড়াতে পারেন সেই শিক্ষা দান করছেন। আর তা করতেই আমের শহরে মালদায় কমলালেবু ফলিয়ে স্বনির্ভর (Startup Ideas For Women) হওয়ার দিশা দেখাচ্ছেন প্রাক্তন ওই শিক্ষক! মালদা শহরের একটি বাড়ির ছাদেই ফলছে এমন কমলা।

তার যত্নে দুটি গাছে ফলেছে শতাধিক কমলা। এই বছর প্রথম নয়, গত তিন বছর ধরে বাড়ির ছাদেই গাছ ভর্তি কমলা ফলছে। তবে এই বছর সব থেকে বেশি ফলেছে বলে জানিয়েছেন ওই শিক্ষক। যদিও এখন আর পেশা হিসাবে নয়, ভালো বেসেই শিক্ষাদান করে থাকেন। তবেএই শিক্ষা সম্পূর্ণ আলাদা।
মালদা শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু কুমার ঝাঁ। বাড়ির তিনতলার ছাদে তৈরি করেছে ছাদ বাগান। সেখানেই শখে গত চার বছর আগে দুটি কমলালেবুর চারা লাগিয়েছিলেন তিনি। মালদার মাটিতে আদৌ কমলালেবুর গাছ হয় কিনা তা দেখতে পরীক্ষামূলক ভাবে তিনি গাছ লাগিয়েছিলেন। কিন্তু চারা লাগানোর এক বছর পর থেকেই ফল হতে শুরু করেছে।
দুটি গাছেই তিন বছর ধরে কমলা ধরছে। তাঁর ছাদবাগানের গাছের কমলা খেতে মিষ্টি, এমনকি আকারেও বড়। আবার অনেকদিন রেখে এই কমলা খাওয়া যায়। পরীক্ষামূলক ভাবে গাছ লাগিয়ে তিনি সফল হয়েছেন। মালদার মাটিতেও কমলা লেবুর বাগান তৈরি সম্ভব বলে জানান তিনি। ছাদ বাগানে কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোন রাসায়নিক ব্যবহার করেননি তিনি।
শুধুমাত্র জৈব সার দিয়েই এই ফলন বলে জানিয়৭এছেন অতনুবাবু। তাঁর কথায়, নির্দিষ্ট সময়ে গাছে জল দিতে হবে। সঙ্গে আর কিছু পরিচর্চা আছে। তবে যে কেউ ছাদ বাগানে এই কমলা গাছ লাগাতে পারেন বলে তার বক্তব্য। বেকার যুবকরা অল্প জায়গাতেই কমলা চাষ করে উপার্জন করতে পারবেন বলেও জানিয়েছেন।
ছাদ বাগানেও কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে, তার দৃষ্টান্ত তৈরি করেছেন প্রাক্তন শিক্ষক। কমলালেবুর গাছের পাশাপাশি বর্তমানে কাটিমন প্রজাতির আম দেখতে পাওয়া যায় তার ছাদে। এছাড়াও রয়েছে কাঁঠাল কামরাঙ্গা, পেয়ারা, লেবু, জামরুল, আপেল সহ বিভিন্ন প্রজাতির গাছ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications